ট্রাম্পের আক্রমণে লেজেগোবরে বাইডেন

আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:৩৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। 

সিএনএনের আটলান্টা স্টুডিওতে বাইডেন ও ট্রাম্পের মুখোমুখি বিতর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে। অন্যদিকে ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তাকে আক্রমণ করেন বাইডেন। একইসঙ্গে ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। 

এদিকে ট্রাম্পও বাইডেনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বাইডেনকে অর্থনীতি ও পররাষ্ট্র নীতি নিয়ে তীব্র ভাষায় মন্তব্য করেছেন। ট্রাম্প বাইডেনকে একজন অভিযোগকারী হিসেবে উল্লেখ করেন। 

ট্রাম্প বলেন, বাইডেন যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের সুনাম নষ্ট করেছেন। ইরানে বাইডেন নীতি নিয়েও সমালোচনা করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

তিনি বলেন, বাইডেন নীতির কারণে হামাস ইসরায়েলের ওপর হামলা চালাতে পেরেছে। সাড়ে তিন বছর ধরে আমরা নরকবাস করছি। 

এদিন ট্রাম্প আরও বলেছেন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি যা কেউ কল্পনাও করতে পারবে না। রিপাবলিকান এই প্রার্থী বলেছেন, উত্তর কোরিয়ার কিম জং উন এবং চীনের শি জিনপিংয়ের মতো বিদেশি স্বৈরচারীরা বাইডেনকে কোনো সম্মানও করে না বা ভয়ও পায় না। 

এদিকে বাইডেন বলেন, ট্রাম্প বিস্তর অপরাধ করেছেন। ডেমোক্রেট এই নেতা বলেছেন, ট্রাম্প এক পর্নো তারকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন, অথচ তখন ঘরে তার স্ত্রী গর্ভবতী ছিলেন। এ ছাড়া বাইডেন বলেছেন, ট্রাম্প সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার সুবিধা কমাতে চান।

চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই দুই নেতা প্রথমবারের মতো বিতর্কে অংশ নিয়েছেন। ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই দুই নেতা একে অপরের সঙ্গে বিতর্কে অংশ নিলেন।

এআর
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর