কালশি রোডে ট্রাক চাপায় দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:৪৫ পিএম

ক্যান্টনমেন্ট থানাধীন কালশি রোডে ট্রাক চাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের।  নিহতরা হলেন  রাহুল (২৬) ও রাফি (১৬)।

বৃহস্পতিবার দিবাগত রাত বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে‌।
 
নিহতদের  চাচা বিল্লাল  হোসেন জানান, রাতে রাহুল তার ছোট ভাই রাফিকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কালশি ব্রিজ দিয়ে নিজ বাসায় মিরপুর বাউনিয়া বাঁধ সি- ব্লকের বাসায় ফিরছিলেন। কালসি রোডে সান্তা সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময়ে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দুজনকে রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। রাফিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাফিও মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামীমুল ইসলাম। তিনি বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহতরা মিরপুর বাউনিয়া বাঁধ সি- ব্লকের বাসিন্দা জহরুল ইসলামের ছেলে। 

এআর
রাজধানীর কারওয়ান বাজারে ট্রাক চাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রায়হানের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। 
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর