কক্সবাজারে আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৪:৪৪ পিএম

কক্সবাজার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। যারা কক্সবাজারে অবস্থান করা সংগঠনের গুরুত্বপূর্ণ নেতার সাথে সাক্ষাতে এসেছিলো। তবে কোনো জঙ্গিদের মদদদাতা নেতা কক্সবাজারে অবস্থান করছে, তার পরিচয় জানায়নি র‍্যাব।

গ্রেপ্তার তিনজন হলেন -মোহাম্মদ জাকারিয়া মণ্ডল, মোহাম্মদ নিয়ামত উল্লাহ ও মোহাম্মদ ওজায়ের। জাকারিয়া মণ্ডল ময়মনসিংহের ফুলবাড়িয়া ও নিয়ামত এবং উজায়ের চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার ছাত্র।

ঈদের ছুটির শেষে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিনজনই ঘর থেকে বের হয়ে চলে আসে কক্সবাজার।

তারপর বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে তাদের আটক করে র‍্যাব। উদ্ধার করা হয় লিফলেট, পুস্তিকা, বিস্ফোরক তৈরির ম্যানুয়াল ও মোবাইল।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, আটক তিনজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। যারা কক্সবাজারে থাকা নেতার সাথে পরামর্শের জন্য এসেছিল।

তিনি জানান, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর যৌথভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চৌফলদন্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ যোগদান করে।

তিনি বলেন, আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনটি নাম পরিবর্তন করে আস শাহাদাহ নামে তৎপরতা চালাচ্ছে। পাশের দেশে থাকা আমীর সালাহউদ্দিনের সাথে যোগাযোগ রেখে শিক্ষার্থী ও কোমলমতিদের টার্গেট জঙ্গি সংগঠনটির।

আনসার আল ইসলাম জঙ্গি সংগঠন কক্সবাজারকে নিরাপদ ঘাঁটি বানাচ্ছে কিনা বা কক্সবাজারে গুরুত্বপূর্ণ নেতা কে, এমন প্রশ্নের জবাব দেননি র‍্যাবের এই কর্মকর্তা।

তবে তিনি জানিয়েছেন, আনসার আল ইসলাম বাংলাদেশে কথিত ইসলামী খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করতে চায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

একাত্তর/আরএ
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর