চাচার মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে ভাতিজার মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৪:১৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার সকালে মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন (২৮) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলিশাবাড়ী গ্রামের শাহাজাহান মুন্সির ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ইকো কটন মিলস কারখানায় চাকরি করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্রীপুরের মাওনা থেকে চাচার মৃত্যুর খবর শুনে সিরাজগঞ্জে যাচ্ছিলেন মামুন। পথে মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা এলাকায় সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাহরিনা নাসরিন জানান, মামুন হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।

একাত্তর/আরএ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর