ভারতের সঙ্গে চুক্তি গোলামির নতুন সংস্করণ: ফখরুল 

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৫:৩১ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া সাম্প্রতিক কয়েকটি চুক্তি ও সমঝোতাকে ‘গোলামির নতুন সংস্করণ‘ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামির নব সংস্করণ। কানেকটিভিটি ও রেল যোগাযোগের নামে যে করিডোর দেয়া হচ্ছে, তাতে সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।

ফখরুল বলেন, ভারতের সাথে সমঝোতার আড়ালে যে চুক্তি করলো, তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করলো। যা নিরাপত্তার জন্য হুমকি।

ভূরাজনৈতিক কারণে বাংলাদেশকে ভারতের নিরাপত্তা সুরক্ষাক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ভারতকে সুবিধা দেয়া হয়েছে, যা জনগণ মেনে নিবে না।

বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করা হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের স্বার্থের চাইতে এইসব চুক্তির মাধ্যমে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ জনগণের কাছে স্পষ্ট।

তিনি বলেন, ভারতে থেকে তিস্তার পানি আনায় ব্যর্থতা এবং জনগণের সঙ্গে তামাশা জাতির জন্য দুর্ভাগ্যজনক।

ফখরুল মনে করেন, ভারতকে করিডোর দেয়ার জন্য রেল চুক্তিতে দেশের মানুষের লাভ হবে না। রেল করিডোর দেয়া আত্মঘাতী। আর বাংলাদেশ-ভারত সীমান্তের বিষয়টি ইউরোপের সঙ্গেও তুলনীয় নয়।

তিনি বলেন, ভারতকে রেল করিডোর দেয়া আরও বিপজ্জনক আত্মসমর্পণ। রেল ট্রানজিট দিতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে। এই রেল করিডোর বাংলাদেশের জন্য কোনো উপকারে আসবে না।

প্রধানমন্ত্রীর ভারত সফরের যে ১০ চুক্তি ও সমঝোতা হয়েছে, বরাবরের মত এবারও সেসবের বিস্তারিত প্রকাশ হয়নি বলে দাবি করেন মির্জা ফখরুল।

বলেন, ভারতীয় ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদী হওয়া যায় না। আর দেশের মানুষকে অন্য দেশে চিকিৎসা করার বিষয়ে উৎসাহ প্রদান চিকিৎসাব্যবস্থা ধ্বংস করা ছাড়া আর কিছু নয়।

বিএনপির মহাসচিব বলেন, ভারত কেবল অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়; রামপাল বিদ্যুৎকেন্দ্র, রাডার স্থাপনসহ বিভিন্ন প্রকল্পে সরাসরি হস্তক্ষেপ করছে। যা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। আর সরকারের ভারত তোষণ নীতি স্পষ্ট। নতজানু পররাষ্ট্রনীতির বহি:প্রকাশ।

সংবাদ সম্মেলনে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে কোনও আলোচনা হয়নি।

মির্জা ফখরুল বলেন, অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে ভারতের প্রতি বাংলাদেশের একক নির্ভরতার কারণে নদীগুলোকে শুকিয়ে ফেলেছে। ভারতের সঙ্গে পানি সমস্যা সমাধানে জিয়াউর রহমানের নীতি অনুসরণ করাই শ্রেয়।

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনও পদক্ষেপ নেয়া হয়নি মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর এক পাক্ষিক। বাংলাদেশের নূন্যতম স্বার্থরক্ষা হয়নি। এইসব  চুক্তি দেশের কল্যাণে নয় বরং আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার নজরানা।

ভারতের সঙ্গে হওয়া চুক্তি ও সমঝোতা বাতিল এবং এসব জনসম্মুখে আনার দাবি বিএনপির মহাসচিব। বলেন, সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

আরবি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর