হঠাৎ করে শত ফুট নিচে দেবে গেল মাটি!

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১১:০০ পিএম

হঠাৎ দেখলেন আপনার পায়ের তলার মাটি নেই। আপনি পড়ে যাচ্ছেন শত শত ফুট মাটির নিচে। এটা কোন ফ্যান্টাসি সিনেমার অংশ নয় এটা সত্যি। নানা প্রাকৃতিক অবস্থার কারণে হঠাৎ এমন শত শত ফুট নিচে দানবীয় গর্তের সৃষ্টি হতে পারে।  যাকে বলা হয় সিঙ্কহোল বা ধস গহ্বর।

বুধবার এমনটাই ঘটেছে মার্কিন আমেরিকার ইলিনয় স্টেটের একটি খেলার মাঠে। হঠাৎ করেই মাঠের একটি জায়গায় সৃষ্টি হয় ১০০ ফিট চওড়া আর ৩০ ফিট গভীরতার এক প্রকান্ড গর্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, হঠাৎ করেই লাইটের খুটি, খেলোয়াড়দের বসার বেঞ্চসহ মাঠটিতে প্রকান্ড একটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে আশার কথা হচ্ছে ঠিক ওই সময়ে মাঠে কেউ না থাকায় কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।

তবে আমারিকার ফুটবল মাঠের সিঙ্কহোলটি পৃথিবীর প্রথম সিঙ্কহোল এমন নয়, পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে আরো বেশ কয়েকবার। পৃথিবীর বুকে আছে এমন আরও বড় বড় ক্ষত। শুধু যে ভূপৃষ্ঠেই এমন সিঙ্কহোল হয় তা কিন্তু নয়। জলভাগেও দেখা যায় এমন বড় গর্ত হতে দেখা যায়।

দক্ষিণ চীন সাগরে অবস্থিত ‘ড্রাগন হোল’ খ্যাত সর্বোচ্চ গভীর সিঙ্কহোল। এটি প্রায় ৩০০ মিটার গভীর ও এর উপরিভাগে বিভিন্ন সামুদ্রিক জীবের অস্তিত্বও পাওয়া গেছে।

সাধারণত বৃষ্টির পানি মাটির নিচে একটি স্তরে গিয়ে জমা হয়। বিভিন্ন কারণে যখন সেই পানি উত্তোলন করা হয়, তখন মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হয়। যখন মাটির উপরিভাগের ওজন বেশি হয়, তখনই ফাঁকা জায়গায় ভূমিধস হয়ে বিশালাকার গর্ত তৈরি হয়।

এছাড়াও মাটির নিচে যেখানে চুনাপাথর, কার্বনেট শিলা, লবণের স্তর, পাথর, বালি ইত্যাদি বেশি পরিমাণে রয়েছে সেখানে সিঙ্কহোল বা বিশাল আয়তের গর্ত সৃষ্টি হতে পারে।

কারণ, ভূগর্ভস্থ পানির মাধ্যমে খনিজ পদার্থ দ্রবীভূত হয়। শিলা দ্রবীভূত হলে মাটির নিচে ফাঁকা জায়গা বৃদ্ধি পায়। ক্রমে ক্রমে ফাঁকা স্থানের বৃদ্ধির ফলে মাটির উপরিভাগের ভার অসহনীয় পর্যায়ে চলে যায়। এক সময় উপরিভাগের ভূমিধস ঘটে সিঙ্কহোল সৃষ্টি হয়।

একেকটি সিঙ্কহোল আয়তনে কয়েক ফুট থেকে কয়েকশো ফুট পর্যন্ত হতে পারে, যা তৈরি হতে সময় লাগে কযেক দশক থেকে শতাব্দী।

প্রাকৃতিকভাবে সৃষ্ট সিঙ্কহোলগুলো মাটির গঠন ও এর অভ্যন্তরে থাকা বিভিন্ন ধরনের খনিজ ও শিলার উপর ভিত্তি করে কয়েক ধরনের হতে পারে; যেমন- ডিসসল্যুশন সিঙ্কহোল, কভার-সাবসিডেন্স সিঙ্কহোল এবং কভার কোলাপ্স সিঙ্কহোল।

 

এআর
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি বৈঠক শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। ইরান আবারও তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর