যেভাবে চীনে পাচার হচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েরা

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:২৩ পিএম

পার্বত্য চট্টগ্রাম থেকে চীনে পাচার হয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েরা। বিয়ে কিংবা ভালো চাকরির টোপ দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে চীনের নারী পাচারকারী চক্র। 

প্রায় এক দশক আগে নারী পাচার শুরু হলেও সম্প্রতি বেড়েছে এই প্রবণতা। দশ বছরে কত নারী পাচার হয়েছে সেই সংখ্যা কারো কাছে না থাকলেও স্থানীয়দের ধারণা সংখ্যাটি তিন হাজারের কম হবে না। 

অনুসন্ধানে দেখা যায় চীনের একদল নারী পাচারকারীর চোখ পড়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। কখনো বিয়ে, কখনো মোটা বেতনে চাকরির টোপ ফেলে সহজ-সরল-দরিদ্র পাহাড়ি মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে চীন ও হংকং-এ।

সাম্প্রতিক সময়ে শুধু খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার দুটি ইউনিয়ন থেকেই এপর্যন্ত ৩৬ জন নারী চীন ও হংকং-এ পাচার হয়ে গেছে। পুরো উপজেলায় এই সংখ্যা অন্তত দুইশ' হবে বলে জানান স্থানীয়রা।

কিভাবে পাহাড় থেকে নারী পাচার হয় সেই ঘটনা প্রকাশ হয়েছে কিছুদিন আগে। রাজধানীর উত্তরা থেকে উদ্ধার হওয়া কিশোরী ভ্যালেন্টিনা চাকমা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে পানছড়ির বাসিন্দা হংকং প্রবাসী জিনিয়া চাকমার পরিচয় হয়। জিনিয়া তাকে হংকং-এ ভালো চাকরির লোভ দেখান। চাকরির লোভে বিদেশে যেতে বান্ধবী নিরাশা চাকমাকেও রাজি করায় ভ্যালেন্টিনা। 

এরপর জিনিয়ার দেয়া নাম-ঠিকানা মত দুই বান্ধবী খাগড়াছড়ি থেকে চলে আসে ঢাকার উত্তরায় সুমি চাকমার কাছে। আর এখানে এসেই বুঝতে পারে নারী পাচারকারীদের খপ্পড়ে পড়েছে তারা।

পরে কৌশলে ফোন করে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে পানছড়ি থানায় জিডি করা হয়। তদন্তে নেমে উত্তরা থেকে নিরাশা ও ভ্যালেন্টিনা ছাড়াও রাঙ্গামাটির তিন কিশোরীকে উদ্ধার এবং সুমি ও তার স্বামী চীনা নাগরিক জিসাও সুহুইকে গ্রেপ্তার করে পুলিশ।

খাগড়াছড়ির খাগড়াপুর মহিলা কল্যান সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা জানান, বর্তমানে এটি সামাজিক ভাইরাস হয়ে দাঁড়িয়েছে। নারী পাচার বন্ধে পাচারকারীদের তিনি দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, পাহাড় থেকে নারী পাচার বন্ধ করতে শুরু হয়েছে কমিউনিটি পুলিশিং।

দিঘীনালার বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা জানান, দরিদ্রতার কারণে পাহাড়ি মেয়েরা পাচারকারীদের সহজ শিকার হচ্ছে। পাচার ঠেকাতে দরকার সরকারের বিশেষ উদ্যোগ আর পাহাড়িদের সচেতনতা।

খাগড়াছড়ির বিশিষ্টজনরা জানান, পাহাড়ে শিক্ষার বিস্তারের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র মানুষের জীবনযাপনে আর্থিক সহায়তা ও স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই রোধ করা যাবে নারী পাচার।

এআর
সুন্দরবন থেকে পাচারের সময় চোরাশিকারীদের কবল থেকে দুটি জ্যান্ত চিত্রা হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার আলাদা দুটি অভিযানে হরিণ দুইটিকে উদ্ধার করা হয়। পরে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিকেলে সেগুলোকে...
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৫৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
আমরা জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকেই নিতে চাই, অন্য কারো কাছ থেকে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন,...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর