প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

দেশের সব এপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মহাসমাবেশ চলছে। বৃষ্টি উপেক্ষা করে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত সমাবেশ করবেন তারা। এরপর সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করার কথা রয়েছে শিক্ষকদের।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীী জোট’ এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে যোগ দিতে দেশের ৬৪ জেলা থেকে ঢাকায় এসেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।

শিক্ষকদের সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

জাতীয়করণসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। 

সমাবেশে আসা শিক্ষকরা জানিয়েছেন, বারবার আলোচনা, টেবিল, কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও তাদের দাবি উপেক্ষিত থাকে।

এসব কারণে আজ এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ সব দাবি-দাওয়া আদায়ে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন।

আরবিএস
পহেলা ফেব্রুয়ারি সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭৯ সালের এই দিনে মাত্র একজন ছাত্রীকে নিয়ে ছিন্নমূল শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান সুরভীর যাত্রা শুরু হয়েছিল।
চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে টানা ২২তম দিনের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। এর আগে শনিবার ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর