সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

পহেলা ফেব্রুয়ারি সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭৯ সালের এই দিনে মাত্র একজন ছাত্রীকে নিয়ে ছিন্নমূল শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান সুরভীর যাত্রা শুরু হয়েছিল।

সমাজের অবহেলিত শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

আজ ২ ফেব্রুয়ারি (সোমবার) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিশু-কিশোররা কোরআন তিলাওয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে সুরভীর বহু প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন, যারা বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রকৌশলী, অধ্যাপকসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

সৈয়দা ইকবাল মান্দ বানু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের অনুপ্রেরণা দেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার উপদেশ দেন।

অনুষ্ঠানে সকল বিষয়ে দক্ষতা ও অতুলনীয় যোগ্যতার স্বীকৃতিস্বরূপ দুইজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, সৈয়দা শাহিনা জামান খান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান, জায়মা রহমান এবং স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

একাত্তর/আরএ
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম...
দেশের সব এপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মহাসমাবেশ চলছে। বৃষ্টি উপেক্ষা করে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন।
তবে বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।  
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। এর আগে শনিবার ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর