ব্রিটেনের নতুন মন্ত্রীসভায় কে কোন পদে

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৭:১৯ পিএম

ব্রিটেনে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। এরপর প্রধানমন্ত্রী স্টারমার দেশটির নতুন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন সরকারে অ্যাঞ্জেলা রায়নারকে উপ-প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি। খবর গার্ডিয়ান ও আল-জাজিরা’র।

নতুন অর্থমন্ত্রী হয়েছেন র‌্যাচেল রিভস। তিনি ব্রিটিশ ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী।

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কোপার, প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম্মি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং, শিক্ষামন্ত্রী ব্রিজেত ফিলিপসন, জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড, কর্ম এবং অবসর মন্ত্রী লিজ কেনডাল, বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস, বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রী পিটার কেইলি, পরিবহনমন্ত্রী লুইস হেই, পরিবেশ, খাদ্য এবং গ্রামবিষয়ক মন্ত্রী স্টিভ রিড, সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি, উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রী হিলারি বেন, স্কটল্যান্ডবিষয়ক মন্ত্রী ইয়ান মুরি, অ্যাটর্নি জেনারেল রিচার্ড হারমার কেসি, উচ্চকক্ষের নেতা ব্যারনস স্মিথ অব ব্যাসিলডন, নিম্নকক্ষের নেতা লুসি পাউয়েল, ওয়ালেসবিষয়ক মন্ত্রী জো স্টিভস মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

ব্রিটেনে বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে টানা ১৪ বছর পর ব্রিটেনের ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

তবে লেবার পার্টির নতুন মন্ত্রিসভায় এখন পর্যন্ত বাংলাদেশি বংশোদ্ভূত চার এমপি- রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আপসানা হককে ডাকা হয়নি। ব্রিটেনে এবার ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন আসনে প্রার্থী হলেও শেষ পর্যন্ত এ চারজনই পুননির্বাচিত হন।

 

একাত্তর/জো
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর