বন্যায় সিলেটে মাথাপিছু বরাদ্দ ১০, সুনামগঞ্জে চার টাকা!

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৯:৪১ পিএম

সিলেটে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় মাথাপিছু ১০ টাকা বরাদ্দ দিয়েছে। যে পরিমাণ চাল দেওয়া হয়েছে তাতে গড়ে এক কেজি চাল জোটেনি বানভাসি মানুষের। 

যদিও ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী বলছেন, ত্রাণের সঙ্কট নেই। এদিকে চলমান বন্যার মধ্যেই সামনের মাসে নতুন অঞ্চলে বন্যার শঙ্কার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। 

এক মাসের বেশি তিন দফা বন্যায় নাজেহাল সিলেট-সুনামগঞ্জবাসী।  সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে, এক হাজার ১৭৯টি প্লাবিত গ্রামে পানিবন্দি মানুষ ছয় লাখের বেশি। আর সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সাত লাখ মানুষ। দুই জেলাতেই তীব্র খাদ্য সঙ্কটে বানভাসি মানুষ।

শনিবার ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, তিন বন্যায় সিলেটে জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মন্ত্রণালয় ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে (মাথাপিছু ১০ টাকা)। চাল এক হাজার ৭০০ মেট্রিক টন। শুকনো খাবার ১৪ হাজার প্যাকেট। আর সুনামগঞ্জে দুই দফার বন্যায় নগদ টাকা দেওয়া হয়েছে ২৬ লাখ ( মাথাপিছু চার টাকার কম)। চাল এক হাজার ৩৩৪ মেট্রিক টন। 

দুই জেলায় গড়ে এক কেজি ও চাল জোটেনি বানভাসি মানুষের ভাগ্যে। পানি বন্দি মানুষের জন্য এতো অল্প ত্রাণ যথেষ্ট কিনা জানতে চাইলে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ত্রাণের সঙ্কট নেই।

এ সংক্রান্ত তথ্য ভুল দাবি করে তিনি বলেন, যার যতোটুকু প্রয়োজন আমরা সেভাই ত্রাণ দিচ্ছি। একইসঙ্গে জেলা প্রশাসকরা যখন, যেভাবে চাচ্ছেন, আমরা সেভাবেই সাপোর্ট দিচ্ছি। সুতরাং এখানে কারো ত্রাণ না পাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। 

এদিকে প্রতিমন্ত্রী যখন বলছেন ত্রাণের সঙ্কট নেই, তখন হাহাকার হাওরের মানুষের ঘরে ঘরে। 

বন্যাকবলিত কয়েজন বলেন, এই বন্যায় আমরা কোনো সহযোগিতা পায়নি। আমাদের চেয়ারম্যান, মেম্বাররা কোনো সহযোগিতা করে নাই।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির আভাস রয়েছে। এতে বন্যার কিছুটা অবনতি হবে। বাড়বে তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট এই চার নদীর পানি। পাশপাশি কুড়িগ্রাম ও গাইবান্ধার বন্যা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে যাবে। 

চলমান বন্যার প্রভাব শেষ হতে না হতেই  আবারও বন্যার শঙ্কার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

 

একাত্তর/এসি
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর