যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত চার

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:৪৬ এএম

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এসময় সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।   

সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কেন্টাকির একটি বাড়িতে জন্মদিনের পার্টি চলাকালীন এক বন্দুকধারী হামলা চালালে, গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত ও আরও তিনজন আহত হন। 

শহরের পুলিশ প্রধান জেফ ম্যালেরি বলেন, বন্দুক হামলার খবর পেয়ে রাত ৩টার দিকে ফ্লোরেন্সের একটি বাড়ির কাছে পৌঁছালে পুলিশ গুলির শব্দ শুনতে পায়। এসময় সাতজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা হয়। আহত অন্য তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সী চেজ গার্ভে একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। এসময় তার গাড়িটি খাদে পড়ে যায়।

পুলিশ তাকেও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্দেহভাজন ঐ হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিলো বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে এবং স্থানীয় জনসাধারণের জন্য এখন কোনো বিপদ নেই।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর