শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০২:৪৭ পিএম

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, যেহেতু হাইকোর্ট একটি রায় দিয়েছে, তাই এখন এটি পুনর্বিবেচনার এখতিয়ার আপিল বিভাগের। শিক্ষার্থীরা চাইলে তাদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন, তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে হাইকোর্টের দেওয়া রায়ে চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। পরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।

আইনজীবীরা জানিয়েছেন, সাত আগস্ট পরবর্তী শুনানির আগ পর্যন্ত কোটা বাতিল থাকছে এবং এই সময়ে ২০১৮ সালের পরিপত্র অনুযায়ী নিয়োগ চলবে।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, এরকম আন্দোলনে জনদুর্ভোগ হচ্ছে। আর মানুষের কষ্ট হলে রাষ্ট্রকেও দেখতে হয়। এই কথাগুলো বিবেচনা করে আন্দোলনটি প্রত্যাহার করা হোক। 

আদালতের এই আদেশের পর আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নাই উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আপনারা আন্দোলনটি এখনই প্রত্যাহার করুন। 

প্রধান বিচারপতির বরাত দিয়ে আমিন উদ্দিন বলেন, তিনি কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন। তারা আশা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে নিয়ে যাবেন, বোঝাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আদালতে আসতে পারেন। 

 

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর