করোনাভাইরাস: শিশুদের জন্য সুখবর দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:২৮ এএম

বিশ্বজুড়ে নাভিশ্বাস তোলা করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেলটায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গবেষণায় দেখা গেছে- ডেলটার কারণে শিশুদের জন্য নতুন করে কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি। খবর এনডিটিভির।

গতকাল শুক্রবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির কোভিড ১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ।

সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন; আর তা হলো- ডেলটা ধরন শিশুদের সেভাবে আক্রমণ করে না। বরং, যারা করোনা টিকার ডোজ নেননি কিংবা নিলেও স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ববিধি ঠিকমতো মেনে চলেন না, তাদের এই ধরনটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের পরিবর্তিত ধরন বা প্রজাতিসমূহের মধ্যে বর্তমানে বিশ্বজুড়ে ছয়টি ধরনের আধিপত্য চলছে।  গ্রিক বর্ণমালা অনুসারে এই ধরনগুলোর নাম দেওয়া হয় আলফা, বিটা, গ্যামা, ডেলটা, কাপ্পা ও ল্যাম্বডা।

ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯ প্রাধান্য বিস্তারকারী ধরনের নাম ডেলটা ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয়। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের ১৩২ দেশে ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেল্টাকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুন: লোকারণ্য বাংলাবাজার-শিমুলিয়া ঘাট, বাড়ানো হয়েছে ফেরি

শুক্রবারের সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখোভ জানান, ডেলটা ধরনের গঠন, কী কারণে এটি এত সংক্রামক এবং কোন শ্রেণির মানুষজনের এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি- এসব বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণা করছে ডব্লিউএইচও।

করোনা মহামারির কারণে বিশ্বের অনেক দেশে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানসূহ বন্ধ আছে, ফলে বিশ্বজুড়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখোভ বলেন, মাহামারি পরিস্থিতিতে কিভাবে স্কুল ও শিক্ষপ্রতিষ্ঠানসমূহে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব – এ বিষয়ক একটি পরিকল্পনা বা গাইডলাইন প্রস্তুতের উদ্যোগ নিয়েছে ডব্লিউএইচও।

একাত্তর/এসি

হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সাহায্য পাঠানোর পরিমাণ খুব একটা উন্নতি হয়নি। এমনকি ক্ষুধারও কোনো লক্ষণীয় হ্রাস পায়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর