নেপালে নদীতে ছিটকে পড়লো দুই বাস, নিখোঁজ ৬০

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০২:০৭ পিএম

নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে দুটি বাস মহাসড়ক থেকে ত্রিশুলি নদীতে পড়ে ভেসে গেছে। এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও, এখনও নিখোঁজ রয়েছেন ৬০ জনেরও বেশি লোক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ভোরে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) পশ্চিমে সিমালতারের কাছে নারায়ণঘাট-মুগলিং মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জেলা কর্মকর্তা খিমানন্দ ভুসাল এএফপি’কে জানান, চিতওয়ান জেলার মধ্যাঞ্চলে এই দুর্ঘটনায় জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভুসাল আরও জানান, বাস দুটিতে কমপক্ষে ৬৫ জন যাত্রী ছিলো। পানিতে ভেসে যাওয়ার আগে বাস থেকে মাত্র তিনজন যাত্রী বের হতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায়, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমি যাত্রীদের দ্রুত উদ্ধারে প্রশাসনসহ সরকারের সকল সংস্থাকে নির্দেশ দিয়েছি। 

পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেন, একটি বাসে ৪১ জন এবং দ্বিতীয়টিতে ২৪ জন যাত্রী ছিলো। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। 

এর আগে দেশটিতে জুনের মাঝামাঝি সময়ে ভূমিধস এবং বন্যায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। 

আরবিএস
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গত বছরের সেপ্টেম্বরের ‘জেন জি’ বিক্ষোভ দমনের অভিযোগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই মামলায় নেপালি কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর