জেলেনস্কিকে ‘পুতিন’ ডেকে আরও বিপাকে বাইডেন!

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০২:৩১ পিএম

সমালোচনা যেন পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করতে গিয়ে তাকে ভুল করে ‘পুতিন’ বলে সম্বোধন করে আবারও আলোচনায় ৮১ বছর বয়সী জো। 

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।    

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান, নিজের স্বাস্থ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয়ে কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে। তিনি ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেন। তবে প্রশংসা করতে গিয়ে জেলেনস্কির দিকে ঘুরে বাইডেন বলেন, ‘ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, প্রেসিডেন্ট পুতিন। 

অবশ্য পরক্ষণেই নিজেকে শুধরে নেন বাইডেন। পরিস্থিতি সামলাতে সাহায্য করেন জেলেনস্কিও।

ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গেই বলে ওঠেন, ‘আমি পুতিনের চেয়ে ভালো।’

এর পরপরই সামাজিক মাধ্যমে নতুন করে ট্রোলের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আবারও তার বয়স নিয়ে প্রশ্ন উঠছে।  

তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যে বারবার অনুরোধ করছেন ডেমোক্র্যাটদের একাংশ।   

এর আগে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কেও লেজেগোবরে করেছেন তিনি। ওই বিতর্কে বাইডেনের দুর্বল অবস্থানের কারণে ডেমোক্র্যাট ও দেশটির জনগণের অনেকেই তার প্রতি আস্থাহীনতায় ভুগছেন।

আরবিএস
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
গাজা পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত ‘বোর্ড অফ পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনের...
দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে অপ্রস্তুত করে দেয়া সেই আকস্মিক ও দুঃসাহসী অভিযানের এক সপ্তাহ পর, এখন  আমেরিকা-রাশিয়া সম্পর্কের সমীকরণগুলো আরও স্পষ্ট হতে শুরু করেছে। গত সপ্তাহে কারাকাসে
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর