করোনা ভাইরাস: আজও দুইশ’র বেশি মৃত্যু, পরীক্ষা ও শনাক্ত কম

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১০:০৫ এএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৮৫ জনে।

এর আগে, গত শুক্রবার ২১২, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭ ও রোববার ২২৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

এদিন অ্যান্টিজেনসহ ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও নয় হাজার ৩৬৯ জন। দৈনিক শনাক্তের গড় ৩০ দশমিক ২৪।

শনিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোন থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন এবং  এখন পর্যন্ত ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

আরও পড়ুন: করোনাভাইরাস: শিশুদের জন্য সুখবর দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং ৮৪ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার তিন জন এবং নারী ছয় হাজার ৬৮২ জন। এদের মধ্যে ১৩ জন বাসায় এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৭ জন। এছাড়া চট্টগ্রামে ৫৫, রাজশাহীতে ২২, খুলনায় ২৭, বরিশালে ১০, সিলেটে ৯, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০০ বছরের বেশি ২, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৪, ৮১ থেকে ৯০ বছরের ১৫, ৭১ থেকে ৮০ বছরের ৩৩, ৬১ থেকে ৭০ বছরের ৬৬, ৫১ থেকে ৬০ বছরের ৩৭, ৪১ থেকে ৫০ বছরের ৩৭, ৩১ থেকে ৪০ বছরের ১৭, ২১ থেকে ৩০ বছরের ৬ ও ১ থেকে ১০ বছরের একজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

একাত্তর/এসি

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর