ফাইনালে ব্রাজিলের পাঁচ রেফারি, দুশ্চিন্তায় আর্জেন্টাইন সমর্থকরা

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:২৭ পিএম

মেসিদের শেষ করে দেয়া রেফারিই থাকছেন কোপা আমেরিকার ফাইনালে। শুধু তাই নয়, আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচে সাতজন ম্যাচ অফিশিয়ালের মধ্যে পাঁচজনই ব্রাজিলিয়ান। সমর্থকরা বলছে আর্জেন্টিনাকে থামাতেই কি এই পরিকল্পনা। এদিকে, ফাইনাল ম্যাচের টিকেট নিয়ে চলছে হাহাকার। 

ইউরোর ফাইনালে স্পেন, সেই দলটাকে ছুঁতেই ছুটে চলেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার গ্র্যান্ড ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলেই নতুন ল্যান্ডমার্ক স্পর্শ করবে আলবিসেলেস্তেরা। 

স্পেনই ফুটবল ইতিহাসের একমাত্র দল যারা কিনা জিতেছে টানা তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। ২০০৮ ও ২০১২ ইউরো জেতার মাঝে ২০১০ বিশ্বকাপটাও ঘরে তুলেছিলো স্প্যানিয়ার্ডরা। যে অনন্য রেকর্ড ভাঙতে পারেনি আর কেউ। এবার সুযোগ আর্জেন্টিনার সামনে। 

অনন্য কীর্তি ছোঁয়ার পথে আর্জেন্টিনার বড় বাধা কলম্বিয়া নয় বরং হতে পারে ম্যাচ অফিশিয়ালরা। এমনটাই ভাবছে সমর্থকরা। তার অবশ্য কারণও ফাইনাল ম্যাচে রেফারি, অ্যাসিসট্যান্ট রেফারি, ভিএআর মিলিয়ে মোট সাতজন রেফারির মধ্যে পাঁচজনই থাকছেন ব্রাজিলের।

তার মধ্যে চিন্তা বাড়িয়েছে প্রধান রেফারি রাফায়েল ক্লস। বছর চারেক আগে এই ব্রাজিলিয়ান রেফারির সাথেই তর্কে জড়িয়েছিলেন লিওনের মেসি।

ঘটনাটি ঘটে ২০২০ সালে বিশ্বকাপ বাছাইপর্বে, আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচে। সে ম্যাচে প্যারাগুয়ে স্কোরশিটে নাম তোলে বিতর্কিত এক পেনাল্টি থেকে, এরপর মেসির একটি গোল বাতিল হয় ভিএআরে – সেটাও ছিলো বিতর্কিত। রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে সাথে সাথেই আপত্তি জানান মেসি। তবে কোনো কর্ণপাত করেননি ম্যাচ রেফারি ক্লস। মাঠেই মেজাজ হারিয়ে ফেলেন কুল মেসি। বলে বসেন, তুমিতো আমাদের শেষ করে দিয়েছো।

আর্জেন্টিনার অবশ্য স্বস্তির জায়গাও আছে কারণ এখনও পর্যন্ত যেসব ম্যাচে দায়িত্ব পালন করেছেন ক্লস সেই ম্যাচে হারেনি মেসিরা। অন্যদিকে, টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া শেষ যে ম্যাচটি হেরেছে সে ম্যাচে রেফারি ছিলেন এই ব্রাজিলিয়ান। 

এদিকে, আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচের টিকেটের জন্য শুরু হয়ে গেছে হাহাকার। টিকেটের দাম উঠেছে বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাড়ে ১৪ লাখ টাকা। জলের মতো টাকা ঢালতে অবশ্য কোনো কার্পণ্য করছে না আমেরিকানরা। বলাই যায় হার্ডরক স্টেডিয়ামের এই ম্যাচটা হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে হাউসফুল ম্যাচ।

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর