কোটাবিরোধী আন্দোলন: পুলিশের মামলা

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:১৮ পিএম

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বৃহস্পতিবার সরকারি কাজে বাধা ও পুলিশের সাজোয়া যানে হামলার ঘটনায় অজ্ঞাত আসাসিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় মামলটি করেন পুলিশের ড্রাইভার খলিলুর রহমান।

বৃহস্পতিবার পুলিশের বাধা ভেঙে অবরোধ কর্মসূচিতে অংশ নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলসহ তারা শাহবাগে যান। সেখানে পুলিশের বাধা ডিঙিয়ে এগিয়ে যান তারা। এসময় পুলিশের আর্মার্ড পারসোনেল ক্যারিয়ায়ের (এপিসি) ওপর উঠে পড়েন অনেকে। সেখানে দাাঁড়িয়ে স্লোগান দেন তারা।

এসময় সাংবাদিকদের ওপরও হামলা করে কোটাবিরোধীরা।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিলো। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকাল পৌনে পাঁচটার দিকে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকে এবং একপর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে ও পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে। কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে এলোপাথারি মারপিট করে সাধারণ জখম করে। তারপর তারা ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে থাকলে সিনিয়র স্যাররা ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে পুনরায় শাহবাগ মোড়ে ফিরিয়ে নিয়ে আসার সময় বিএসএমএমইউ এর পাশে নিরাপদ স্থানে রাখা এপিসি-২৫ ও ওয়াটার ক্যাননের চারদিকে ঘোরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারীরা উঠে উদ্দাম নৃত্য শুরু করে এবং ওয়াটার ক্যানন ড্রাইভার কে গাড়ি থেকে জোর পূর্বক বের করার চেষ্টা ও গতিরোধ করে।

এজাহারে বলা হয়, ফলে এপিসি ২৫ এর সামনের দুইটি এসএস স্ট্যান্ড, বনাট এর উপরে বাম পাশে রেডিও এন্টিনা এবং ডান পাশের পিছনের চাকার মার্টগার্ড এবং ওয়াটর ক্যানন, এর বাম পাশের লুকিং গ্লাস ভেঙে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

এজাহারে আরও বলা হয়, ছাত্রদের অন্যান্য সিনিয়র স্যাররা বুঝিয়ে শুনিয়ে এপিসি-২৫ ও ওয়াটার ক্যানন থেকে নামিয়ে আনে এবং পরিবেশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কিন্তু তারা আরো ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল, টেপটেনিস বল ও ইটের টুকরা ছুড়ে মারে। যাতে অনেক পুলিশ আঘাত পায়। একপর্যায়ে অজ্ঞাতনামা ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থেকে শাহবাগের আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বারডেম হাসপাতালের গেটের ব্যারিকেড ভেঙে পুলিশকে আহত করে এবং বিভিন্নস্থানে দৌড়াদৌড়ি করে পুলিশকে উদ্দেশ্যে করে বিভিন্ন ধরনের অশ্লীল কটুক্তি করতে থাকে।

আরও বলা হয়, ছাত্ররা কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা এবং শাহবাগ থানায় ছাত্রদের ধরে নিয়ে গেছে বলে গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে এবং পুলিশকে মারার জন্য তেড়ে আসে ও পুলিশকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে শাহবাগ মোড় ত্যাগ করে। বিবাদীরা বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা প্রদান, স্বেচ্ছায় আঘাতদান, গতিরোধ, দাঙ্গা দমনকারী কর্তব্যরতদের প্রতি আক্রমন ও বাধা প্রদান ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখিয়ে অপরাধ করেছে।

কেএসএইচ
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশনের নিবন্ধিত দুই লক্ষ ৪১ হাজার রিকশা থাকা সত্ত্বেও সরকার ও প্রশাসন ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রিতে বাধা দিচ্ছে।
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আরো অন্তত ৪ জনকে আটক করেছে পুলিশ।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করেছেন পাঁচ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর