হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা আর্জেন্টিনার

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:৩০ পিএম

গাজা উপত্যকার নির্বাচিত সরকার ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। একইসঙ্গে হামাসে সব সম্পত্তি জব্দ করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শনিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দেশটির সঙ্গে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেন।

প্রেসিডেন্টের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে হয়, গেলো বছরের ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর আক্রমণে প্রায় এক হাজার ২০০ জন ইসরাইলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করে জঙ্গিরা । ইসরাইলের ৭৬ বছরের ইতিহাসে এটিই ছিলো সবচেয়ে মারাত্মক হামলা। 

বিবৃতিতে ইরানের সাথে হামাসের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে। 

ইসরাইল সফরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

হাভিয়েরের অফিস থেকে আরও বলা হয়, আর্জেন্টিনাকে আবারও পশ্চিমা সভ্যতার সাথে সারিবদ্ধ হতে হবে। 

এই বছরের ফেব্রুয়ারি মাসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ইসরাইলে সফরে যান 
হাভিয়ের । নেতানিয়াহু সরকারের প্রতি সমর্থন জানাতেই তিনি সেখান যান ।

ইসরাইল সফরে গিয়ে ফিলিস্তিনের দখলকৃত শহর জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনাও করেন হাভিয়ের। একইসঙ্গে তিনি ঘোষণা দেন, ইসরাইলের আজরিয়েলি মল হারজেলিয়া থেকে আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত করবেন।

গাজা গণহত্যা মধ্যেই নেতানিয়াহু সরকারের প্রশংসা এবং জেরুজালেমে দূতাবাস স্থানান্তরিত কারার ঘোষণার পর বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পরেছিলেন তিনি।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। 

চলমান এ গণহত্যার বিরোধিতা করে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ, ইরান, রাশিয়া, চীন, নরওয়ে, ব্রাজিলসহ বিশ্বের বহু দেশ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, আর্জেন্টিনাসহ অধিকাংশ ইউরোপীয় দেশ এই গণহত্যাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর