তথ্য জোগাড় আর ফাইল চুরি এক নয়: প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম

সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য জোগাড় করা এক জিনিস আর ফাইল চুরি করা আরেক জিনিস।

রোববার গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিয়ে বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি ভ্যকসিন কিনবো, আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে। জরুরি পেপার। অফিসার দিনরাত কাজ করছে। ফাইলটা রেখে একটু বাইরে গেলো। অমনি আপনাদের স্বনামধন্য এক পত্রিকার সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেলো। অফিসার এসে ধরলো। সে সেটা নিয়ে গেলো বাথরুমে। বের করা হলো। ঢুকালো কাপড়ের ভিতরে। টেনে বের করলো। বিরাট অপরাধ হয়ে গেলো। সে যে ফাইল চুরি করতে গেলো সেটা কোনো অপরাধ না।

প্রধানমন্ত্রী বলেন, কোনো একটা বড় দেশ তাকে পুরস্কারও দিয়ে দিলো। ফাইল চুরির জন্য পুরস্কার পেলো। এটা কি দুর্নীতি? ডাকাতি, চুরি কোনটা? কী ডেফিনেশন দেবেন? বলেন আমাকে। এই ঘটনাতো ঘটে। এর আগে একবার নৌপরিবহনে গিয়ে ঢুকে ধরা পড়ে মুচলেকা দিয়ে বেরিয়ে আসলো। যেয়ে আবার আরেক জায়গায়। তারপর হিরোইন হয় গেলো। ঘরের মধ্যে বসে বলছে, এই হচ্ছে, ওই হচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়ে গেলো। যাবো কোথায় বলেন আমাকে। অথচ একদম ভুয়া, মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে।

কেএসএইচ
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর