বগুড়ায় বগুড়া জেলা আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের অফিস ভাঙচুর ও ১২টি মোটরসাইকেলে আগুন দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। চার ঘণ্টা ধরে আন্দোলনকারীদের তাণ্ডবের সময় সাতমাথায় অবস্থিত জেলা ডাকঘর ও মুজিব মঞ্চে ভাঙচুর চালানো হয়। ভাঙচুল চালানো হয় অস্থায়ী পুলিশ ক্যাম্পেও
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৩টায় বগুড়া জিলা স্কুল থেকে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে কোটা আন্দোলনের পক্ষে মিছিল করে। আওয়ামী লীগ অফিসের সামনে আসলে আন্দোলনকারীরা ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দেয় এবং আওয়ামী লীগ অফিসে হামলা করে ভাঙচুর করে।
এসময় সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্পেও তারা হামলা চালিয়ে ভাঙচুর করে।
এছাড়া জাসদ অফিস, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনির ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের সাতমাথা কোটা আন্দোলনকারীদের নিয়ন্ত্রনে আছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, এখানে বহিরাগতদের সঙ্গে সাধারণ কম বয়সী শিক্ষার্থীরাও আছে। আমরা অ্যাকশন নিলে ক্যাজুয়ালটি হবে।
ঢাকার বিভিন্ন স্থানে সকাল থেকে সংঘর্ষ, বিকেলে রণক্ষেত্র