বিদ্যুৎ খাতে নাশকতায় হাজার কোটি টাকার ক্ষতি: প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০২:৪৪ পিএম

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সারাদেশে বিদ্যুতের সাব-স্টেশনে হামলা করে হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা রক্ষায় একটি বিশেষ বাহিনী গঠনেরও তাগিদ দিয়েছেন তিনি। 

এ আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা টঙ্গির চেরাগ আলী, কাজলা, আদাবর, আজিমপুর ও চর সৈয়দপুরের বিদ্যুতের সাব স্টেশনে হামলা চালায়। এ ছাড়াও হামলা হয়েছে নরসিংদী, মাদারীপুর, ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে। 

এসব হামলায় প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এর আগে, ২০১৪ ও ১৫ সালে বিএনপি জামায়াতের সহিংসতার সময়েও বিদ্যুতের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছিল। তখন বিদেশি কোম্পানিগুলো বিদ্যুৎ কেন্দ্রের কাজ ফেলে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এমন সংকট সমাধানে বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী কাজ করে থাকে। বাংলাদেশেও এ ধরনের বাহিনী গড়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা কাউন্সিলে প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ।

বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এমন বাহিনী গঠন জরুরি বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।

গত কয়েকদিন বিদ্যুতের পোস্টপেইড গ্রাহকদের বিল দেয়া সম্ভব ছিলোনা। তাই ৩১ জুলাই পর্যন্ত ডেসকো ও পিডিবির এবং ২৮ জুলাই পর্যন্ত ডেসকোর পোস্টপেইড মিটারের গ্রাহকরা বিলম্ব মাশুল ছাড়াই বিল পরিশোধ করতে পারবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

 

একাত্তর/জো
প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ...
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
দেশে অতীতেও জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো সংকট ছিলো না এবং বর্তমানেও নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকার সব বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে নেয়া হবে। এর মধ্য দিয়ে সাশ্রয়ীমূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর