বিআরটিসহ নানা প্রকল্পের ক্ষতি নির্ধারণে কমিটি

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১১:৫৮ এএম

দুর্বৃত্তদের হামলায় গাজীপুরের নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) ব্যাপক ক্ষতি হয়েছে। শিগগিরই চালু করার লক্ষ্যে এ পথে বসানো ২২টি চলন্ত সিঁড়ি আর সাতটি স্টেশনের জেনারেটর পুড়িয়ে দেয়া হয়েছে। সব মিলে কত টাকার সম্পদ নষ্ট হয়েছে, সে হিসাব এখনও মেলেনি। বিআরটি-এমআরটি ও এক্সপ্রেসওয়েসহ নানা প্রকল্পে ক্ষতি নির্ধারণে আট সদস্যের কমিটি করা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গেলো শুক্রবার উত্তরায় ছিলো উত্তাল পরিস্থিতি। এ আন্দোলনকে আশ্রয় করে উত্তরায় নির্মাণাধীন বিআরটিসহ নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পে হামলা চালায় দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় বিআরটির ২২টি চলন্ত সিঁড়িতে। শিগগিরই চালু করার লক্ষ্য নিয়ে কিছুদিন আগেই এ সিঁড়িগুলো স্থাপন করা হয়। পুড়িয়ে দেয়া হয় বিআরটির বিভিন্ন স্টেশনের লিফট জেনারেটরসহ সবকিছু।

প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের বেশিরভাগ অংশই  ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেবল বিআরটি প্রকল্পের ক্ষতিই অন্তত ৬০ কোটি টাকার। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে চলা এই প্রকল্প আগামী সেপ্টেম্বরের মধ্যেই চালু হবার কথা ছিলো। দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে সেটি আবারও পিছিয়ে গেলো। 

গেলো বৃহস্পতিবার ও শুক্রবার মোট দুই দফা হামলা হয় বনানীর সেতু ভবনে। পুড়িয়ে দেয়া হয় ভবনটির বড় একটি অংশ। জ্বালিয়ে দেয়া হয় ভবনটির সামনে থাকা ৫৯টি গাড়ি। 

এখন তাঁবু খাঁটিয়ে অস্থায়ীভাবে সেখানে অফিস করছেন কর্মকর্তারা। সেতু সচিব মনজুর হোসেন জানান, কেবল বিআরটি প্রকল্প নয়, দুরিতদের হামলায় ক্ষতিগ্রস্ত সকল সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আট সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে এবং আর্থিক ক্ষতি নিরূপণে মেট্রোরেল ও বিআরটি আলাদা দুইটি কমিটি করেছে বলেও জানান সেতু সচিব।

দুর্বৃত্তদের এমন তাণ্ডবে কেবল আর্থিক ক্ষতিই নয়, শেষ হয়ে আসা এসব প্রকল্পের কাজেও লাগবে অনেক বাড়তি সময়, বাড়বে প্রকল্প ব্যয়ও। 

 

একাত্তর/জো
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর