গাজীপুরে চলে ব্যাপক নাশকতা, মেয়রের বাসভবন তছনছ

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৫:১৪ পিএম

কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে ব্যাপক নাশকতা ও তাণ্ডবের সাক্ষী হয়েছে গাজীপুর। সিটি কর্পোরেশনের একাধিক অফিস এবং নগর মেয়রের বাসভবনে হামলা ও আগুন দেয়া হয়।

এ সময় সিটি মেয়র জায়েদা খাতুনকে হত্যার চেষ্টা করা হয় বলেও জানায় স্বজনরা। উত্তরায় এক সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছে গুরুতর জখম সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার ব্যক্তিগত সহকারীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়।

গাজীপুর সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি নগর কর্তৃপক্ষের।

কোটাবিরোধী আন্দোলনের সময় গত শনিবার গাজীপুর সিটির টঙ্গি ও বোর্ড বাজার জোনাল অফিসসহ আরও কয়েকটি অফিসে হামলা ও ভাঙচুর করে নাশকতাকারীদের। পুড়িয়ে দেওয়া হয় ২০টি গাড়ি।

এছাড়া গাজীপুর সিটি মেয়রের বাসভবনেও চালানো হয় হামলা। দেয়া হয় আগুন। দুইদিন ধরে সেখানে চলে তাণ্ডব।

পরের দিনও বাসার সামনের সড়কে আগুন জ্বালিয়ে দুই দফা হামলা চালানো হয় মেয়রের বাসভবনে। পরে মেয়র জায়েদা খাতুনকে বাসা থেকে উদ্ধার করে পুলিশ।

এর আগের দিন গত শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেওয়ার পথে উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

এসময় তার ব্যক্তিগত সহকারীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে সন্ত্রাসীরা। গুরুতর জখম হন জাহাঙ্গীর। প্রথমে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। 

আরবি
সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে টানা ২৪ দিন বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত এ জেলার যাত্রীরা।
কোটা সংস্কার আন্দোলনের পর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাতদিন পর চালু হয়েছে শেরপুর সদর থানা পুলিশের কার্যক্রম।
কোটা সংস্কার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মাহমুদুর রহমান খান সোহেল নামে এক চাকরিজীবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মোংলায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর