কমলা হ্যারিসের সুর বদল কি মন থেকেই?

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১০:৫৭ পিএম

গাজায় যখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চলছে, তখন আমেরিকা সফরে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ রেখেছেন মার্কিন কংগ্রেসে। আর এই নিয়ে তোপের মুখেও পড়তে হয়ে মধ্যপ্রাচ্যের কসাইকে। বাইরে মুখোমুখি হতে হয় বিক্ষোভকারীদেরও। 

এই সফরেই নেতানিয়াহু দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। দুই ডেমোক্র্যাটই গাজার রক্তক্ষয়ী যুদ্ধ ও ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন নেতানিয়াহুর কাছে। চাপ দিয়েছেন হামাসের সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছাতে।

সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, বৃহস্পতিবার গাজার যুদ্ধ নিয়ে বেশ কিছুক্ষণ বাইডেন ও হ্যারিসের সঙ্গে বৈঠক হয় নেতানিয়াহুর। বৈঠকে দ্রুত লড়াই থামিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার কথা নেতানিয়াহুকে বলেন বাইডেন। আর গাজার বর্তমান পরিস্থিতি ও ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন কমলা হ্যারিসও।

সেই সঙ্গে তিনি সোজা ভাষায় জানিয়ে দেন, আমরা এই দুর্গতদের মুখ ভুলে যেতে পারি না। আমি অন্তত চুপ বসে থাকব না। কমলা হ্যারিসের এমন মনোভাব প্রকাশের পর তা নিয়ে তুমুল চর্চা চলছে দেশটিতে। এমনটা বলা পেছনে সত্যিকারের কারণটা জানতে চাইছেন আমেরিকার নাগরিকরা। 

কমলা হ্যারিনের কথার অর্থ বড় পরিসরে ভাবলে সেটি অনেকটা স্বাধীনতা ঘোষণার মতো। তবে মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, কমলাকে স্পষ্ট করতে হবে বিজয়ী হলে তিনি আসলে কী পদক্ষেপ নেবেন; আমেরিকার পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কি না, সেটি স্পষ্ট করতে হবে প্রেসিডেন্ট প্রার্থীকে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনেকটা হঠাৎ করে কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এ অবস্থায় বাইডেনের ছায়ার বাইরে এসে নির্বাচনী প্রচারে কমলাকে তাঁর নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে। সেদিকেই নজর থাকবে সবার। 

আর আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের অধিকারকর্মীরা জানতে চান, কমলা হ্যারিসের ‘চুপ থাকবেন না’ বক্তব্য আসলে মার্কিন পররাষ্ট্রনীতির জন্য কী বার্তা বহন করছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি তো ইসরাইলকে অব্যাহতভাবে সমর্থন দেওয়ার কথাও জানিয়েছেন। 

বিশ্লেষকরা মনে করেন, ইসরাইলের প্রতি নিঃশর্ত সামরিক ও কূটনৈতিক সমর্থন দেয়ার যে মার্কিন নীতি, তা থেকে সরে না এসে শুধু ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখালেই মার্কিন ভোটারদের আকৃষ্ট করা যাবে না। ইসরাইলের প্রতি বাইডেন প্রশাসনের অব্যাহত সমর্থনের কারণে সরে গেছেন ডেমোক্র্যাট দলে ভোটাররা।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ইমান আব্দেলহাদি বলেন, গাজায় শিশুহত্যা বন্ধের প্রকৃত অঙ্গীকার ছাড়া কেবল সহানুভূতি প্রকাশে কিছু হবে না। যার মাথায় আপনি গুলি করছেন, তার জন্য আবার সহানুভূতি জানাচ্ছেন! এসব সহানুভূতি আমাদের প্রয়োজন নেই। আমরা চাই অস্ত্র ও অর্থ সরবরাহ যেন বন্ধ হয়, যার মাধ্যমে লোকজন হত্যার শিকার হচ্ছে। এমনটা হলে তা হবে প্রকৃত সহানুভূতির বহিঃপ্রকাশ।

এরই মধ্যে কমলা হ্যারিসকে ‘ইহুদিবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় এক সমাবেশে তিনি বলেন, কমলা ইহুদিদের পছন্দ করেন না; ইসরাইলকে পছন্দ করেন না। ট্রাম্প কমলাকে ইহুদিবিদ্বেষী বললেও তাঁর স্বামী ডগলাস এমহফ ইহুদি।

একাত্তর/এসি
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর