ভোটে না যাওয়ার ক্ষোভে সন্ত্রাস করছে বিএনপি-জামায়াত: চিফ হুইপ

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৩:০৭ পিএম

সবার দৃষ্টি ছাত্র আন্দোলনের দিকে থাকলেও একদল ষড়যন্ত্রকারী সুযোগ বুঝে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে-আলম চৌধুরী লিটন। তিনি বলেন, দেশজুড়ে নাশকতায় বিএনপি-জামায়াত নেতৃত্ব দিয়েছে। 

সোমবার সকালে মাদারীপুরে মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, তেলের পাম্প, পুলিশ ফাঁড়ি, বাসে অগ্নি সংযোগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানো হয়েছে। এই দুস্কৃতকারীদের বিশেষ ট্রাইব্যুনাল করে জরুরিভাবে বিচার করতে হবে।

লিটন বলেন, তাদের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। দেশের গোয়েন্দারা সজাগ না থাকলে নাশকতাকারীরা গণভবন দখল করতো। 

সংসদ নেতা বলেন, ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি বিএনপি-জামায়াতের নেই। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করার শক্তি কারই ছিল না। এজন্য বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করার শক্তি না থাকায় দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের পরিকল্পনার পথ বেঁছে নেয় বিএনপি-জামায়াত। মূলত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার ক্ষোভে সারাদেশে বিএনপি-জামায়াত এই আগুন সন্ত্রাস করেছে। 

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।

একাত্তর/এসি
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর