বুধবারের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির: আইনমন্ত্রী 

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৩:০২ পিএম

একাত্তরের স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি বুধবারের মধ্যেই নিষিদ্ধ করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। 

আইনমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে। 

জামায়াত-শিবিরের রাজনীতি কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে, তা তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া হবে। আমি কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসব। কোন আইনি প্রক্রিয়ায় হবে, সেটা যখন সিদ্ধান্ত নেব তখন জানাব। কালকের মধ্যে এই সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ।

এর আগে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, আইনগত বিষয় ভালোভাবে বিশ্লেষণ করে এবার জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কখনোই আর ‘ফাঁকফোকর’ গলে তারা বের হতে না পারে। 

‘এখন এই সিদ্ধান্ত (নিষিদ্ধ) বাস্তবায়ন করবে সরকার। আর বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে, তার আইনগত দিক দেখেশুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে,’ যোগ করেন তিনি। 

কাদের বলেন, কারণ, আমরা আইনগত ভিত্তি ভালভাবে দেখে নিতে চাই। যাতে কোন ফাঁকফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়।

স্বাধীনতার পর জামায়াতে ইসলামীর রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার। কিন্তু পরে সেনাশাসক জিয়াউর রহমানের সময় আবার রাজনৈতিক অধিকার ফিরে পায় জামায়াত।  

এরপর প্রায় সাড়ে চার দশক ধরে ধর্মভিত্তিক দল জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠছে। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার পর সে দাবি আরো জোরালো হয়।

যুদ্ধাপরাধীরে বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যায় জামায়াতের সংশ্লিষ্টতা উঠে আসে। গণ প্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধন হারায় দলটি। এরপর গত তিনটি নির্বাচনে ভোটে অংশ নিতে পারেনি জামায়াত।  

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে তাণ্ডব ও নাশকতা চালানোকে জঙ্গিবাদী কাজ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জামায়াত-শিবির, বিএনপির জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।

শেখ হাসিনা বলেন, এখানে ওই শিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত; এরাই কিন্তু এবং জঙ্গি... এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।

আরবি
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে সৃষ্ট অস্পষ্টতা নিরসনে দলটির কাছে ব্যাখ্যা দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
৩ আগস্ট ২০২৪। ঢাকার শহীদ মিনারের সেই মুহূর্তটি বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মাত্র ২৬ বছর বয়সী সমাজবিজ্ঞানের ছাত্র নাহিদ ইসলাম যখন দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন, হাসিনাকে যেতেই হবে, তখন সেটি...
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়াকে বহুদলীয় গণতন্ত্রের জন্য শুভ সংকেত হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর