নিবন্ধন ফিরে পেলো জামায়াত, শুভ সংকেত দেখছে বিএনপি

আপডেট : ০১ জুন ২০২৫, ০৮:৪৮ পিএম

আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়াকে বহুদলীয় গণতন্ত্রের জন্য শুভ সংকেত হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদিকে জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে দলটির যেই প্রতীক প্রাপ্য সেটি দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ রোববার (১ জুন) এ রায় দেয়।

রায়ে দলটির ক্ষেত্রে অনিষ্পন্ন রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য ইস্যু নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।

জামায়াতের নিবন্ধন বাতিলের আদেশকে আপিল বিভাগে অবৈধ ঘোষণা করার রায়কে বহুদলীয় গণতন্ত্রের জন্য শুভ সংকেত হিসেবে দেখছেন বিএনপির নেতারা।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি শুরু থেকেই বহুদল এবং বহু মতের পক্ষে রয়েছে। সেদিক থেকে আমরা মনে করি, ভিন্ন মতের বা বহু মতের মানুষের সমন্বয়ে গণতন্ত্রের পরিপুষ্ট হওয়ার যে প্রক্রিয়া থাকে, সে প্রক্রিয়ায় একটি নতুন সংযোজন হলো।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই সংগ্রামে যারা জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে পারবে তারাই হবে প্রকৃত রাজনৈতিক দল। 

তিনি আরও বলেন, আমরা আশা করি, আমরা অতীতের সকল বিবাদ ভুলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।    

এদিকে জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে জামায়াত যেই প্রতীক প্রাপ্য সেটি দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একইসাথে একইসাথে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতেও আদালতের অপেক্ষায় প্রতিষ্ঠানটি। 

দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা পেলেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কমিশন। 

আরবিএস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর