রাবিতে পুলিশের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৪:৫৫ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা-নিপীড়নের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিল শেষে শিক্ষার্থীদের তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে।

পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিক্ষকরা। এ সময় শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থীও সেখানে জড়ো হন।

সেখান থেকে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষক-শিক্ষার্থীরা মৌন মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে শেষ হয়।

সেখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে তুলে নেয়ার চেষ্টা করে সাদা পোশাকধারী পুলিশ। এ সময় শিক্ষকরা এগিয়ে এসে ছাত্রদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপে শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।

আরবি
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর