আবারও শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরছে রাজপক্ষে পরিবার

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৩:৫০ পিএম

মাত্র দুই বছর আগে ব্যাপক জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত রাজপক্ষে পরিবার আবারও শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে। সামনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার (এসএলপিপি) প্রার্থী হচ্ছেন নামাল রাজপক্ষে। 

দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষের ছেলে ৩৮ বছর বয়সী নামাল। মাহিন্দা একসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন। খবর আল-জাজিরা’র।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় শ্রীলঙ্কার রাজনীতিতে অধিপত্য করেছে রাজপক্ষে পরিবার। চলতি শতকের শুরুর দিকে দেশটির তামিল বিদ্রোহীদের দমনে নেতৃত্ব দেওয়ার সুবাদেই শ্রীলঙ্কার রাজনীতিতে এই পরিবারের আধিপত্য সৃষ্টি হয়। ২০১৯ সালের নির্বাচনে এসএলপিপির জয়ের পর দেশটির প্রেসিডেন্ট হন গোতাবায়া রাজপক্ষে এবং প্রধানমন্ত্রী হন তার বড়ভাই মাহিন্দা রাজপক্ষে। তাদের আরও দুই ভাই মন্ত্রিসভায় ছিলেন।

তবে, করোনা মহামারির সময় সরকারি তহবিলের অব্যবস্থাপনার জেরে ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে খাদ্য, জ্বালানি, ওষুধ আমদানির মতো অর্থও ছিলো না দেশটির।

এসএলপিপি প্রার্থী নামাল রাজপক্ষে। ছবি: সংগৃহীত।

এই সংকটের জন্য এসএলপিপি এবং রাজপক্ষে পরিবারকে দায়ী করে দেশটির জনগণ সরকার পতন আন্দোলন শুরু করে। এই অবস্থায় এক পর্যায়ে সাধারণ জনগণের তীব্র বিক্ষোভের মুখে ২০২২ সালের জুলাই মাসে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান গোতাবায়া। তার আগে পদত্যাগ করেন মাহিন্দা এবং তার দুই ভাই।

দেশ থেকে পালানোর আগে রনিল বিক্রমাসিংহেকে নতুন প্রেসিডেন্ট করে যান গোতাবায়া। আর সরকার পতন হলেও সংসদ না ভাঙায় এসএলপিপির এমপিরা রনিলকে সমর্থন প্রদানের সিদ্ধান্ত নেন। ক্ষমতা গ্রহণের পর গোতাবায়া সরকারের সাংবিধানিক মেয়াদের বাকি দুই বছর পূর্ণ করেন রনিল। তার গত দুই বছরের নেতৃত্ব ইতোমধ্যে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি।

বিক্রমাসিংহের নিজের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) এই দলটি ছোটো এবং শ্রীলঙ্কায় তেমন জনপ্রিয় নয়। বর্তমান পার্লামেন্টে রনিলই দলটির একমাত্র এমপি।

আগামী ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। নির্বাচনে রনিলও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কয়েক দিন আগে এসএলপিপি জানিয়েছে এবারের নির্বাচনে তারা রনিলকে সমর্থন করবেন না, বরং নিজেদের প্রার্থী ঘোষণা করবেন। সেই অনুযায়ী নামাল রাজপক্ষেকে আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে এসএলপিপি।

 

একাত্তর/জো
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর