সরকারের অগ্রাধিকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা: সালেহ উদ্দিন

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৯:০৭ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনা অন্তর্বর্তীকালীন সরকারের এখন অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি আরও বলেছেন, শুধু রাস্তাঘাট নয়, ব্যাংকিং ও আর্থিক খাতে সবার আগে নজর দিতে হবে। কারণ এই সরকার বেশি দিনের জন্য আসেনি। তাই কাজগুলো দ্রুত করতে হবে।

শনিবার দুপুর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, এটি খুব কঠিন সময়। ক্রান্তিলগ্নে আমাদের ওপর একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে। ছাত্র-জনতা সবার পক্ষ থেকে সেটি দেয়া হয়েছে। আমাদের এখন প্রধান কাজ আইনশৃঙ্খলা ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। আইনশৃঙ্খলা শুধু রাস্তাঘাটের নয়, ব্যাংকগুলো চালু করাসহ আরও যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করছি ঠিক করার। চ্যালেঞ্জ যেগুলো আছে তারমধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। সামষ্টিক ক্ষেত্রে, মূল্যস্ফীতির ক্ষেত্রে যে সমস্যা আছে আমরা সেসব ঠিক করার চেষ্টা কররো।

তিনি আরও বলেন, ব্যাংকের সংস্কার করা হবে, তবে আগে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চালু হোক। এর আগে আমাদের অর্থনীতিতে কিছু ভুল নীতি ছিলো, মানুষ উন্নয়নের সুফল পাননি। এখন আমরা সার্বিক বিষয়গুলো দেখবো।

শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেন। এরমধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদকে।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বিভিন্ন কারণে দেশের অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব অর্থনীতিকে গতিশীল করা। কারণ অর্থনীতি স্তব্ধ হয়ে গেলে সেটা চালু করা বেশ কঠিন। আমরা স্তব্ধ হতে দিতে চাই না।

ড. সালেহ উদ্দিনের কাছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটি সেনসিটিভ। তিনি পদত্যাগপত্র দিয়েছেন, এটি ঠিক। এ বিষয়ে এখনই কিছু বলছি না। আগামীকাল একটি বৈঠক আছে। আলাপ-আলোচনা করে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থপাচার প্রসঙ্গে জানতে চাইলে সাবেক এই গভর্নর বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা হবে। তবে এ বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেটা আগে করতে হবে। দেশের অর্থনীতির গতি থেমে যায়নি, তবে মন্থর হয়ে আছে। সেই মন্থর গতি ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে।

আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আনা হবে জানিয়ে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরানো একটা চ্যালেঞ্জ। এ খাত পুনরুদ্ধারে মনোযোগ দিতে হবে এখনই। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু করতে হবে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে কাজ করা হবে।

কেএসএইচ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর