বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরতে হবে

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৪:৩৯ পিএম

পুলিশ সদস্যদের ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে ফিরতে হবে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে যোগদান না করলে আমরা ধরে নেবো, আপনারা চাকরি করতে ইচ্ছুক নন। এ বিষয়ে পুলিশের আইজিপি, র‍্যাবের ডিজি এবং ডিএমপির কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। 

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে সাবেক এই নির্বাচন কমিশনার আরও বলেন, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করবো। বিচার বিভাগ বিচার করবে।

যারা দোষী হবেন, বড় দোষী, ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

এসময় পুলিশের গায়ে হাত না ওঠানোর আহবান জানিয়ে সাধারণ জনগণের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আপনারা পুলিশের গায়ে হাত ওঠাবেন না। আপনারা এখন দেখছেন যে, (পুলিশ ছাড়া) আপনারা নিজেরাই সাফার করছেন। রাতে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বলি যে, আল্লাহ আল্লাহ করো, আর কিছু করার নেই। কী করার আছে সেখানে যদি পুলিশ না থাকে। 

এর আগে পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে প্রাণ হারিয়েছেন ৪২ পুলিশ সদস্য, আহত বহু। তার মধ্যে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৫০৭ জন।

এদিকে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সবার দাবি-দাওয়া আছে। আমারও আছে। আমার দাবি হলো আপনারা ফিরে যান। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনাদের কথা দিচ্ছি। এটা আমার দায়িত্ব যে আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা। যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করবো। 

আরবিএস
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়।
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর