বিশ্বজুড়ে তরুণদের মাঝে বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। যা ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এশিয়া মহাদেশ পিছিয়ে পড়েছে।
সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে ১৫ থেকে ২৪ বছর বয়সী ছয় কোটি ৪৯ লাখ তরুণ বেকার ছিলেন। সেই হিসেবে বিশ্বে বেকারত্বের হার ছিলো ১৩ শতাংশ। ২০২৪ ও ২০২৫ সালে এই হার আরও কমে ১২ দশমিক ৮ শতাংশে নামতে পারে।
কোভিড-১৯ মহামারির পর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপকভাবে বেড়েছে জানিয়ে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি বলছে, এর ফলে শ্রমবাজারে তরুণদের চাহিদাও অনেক বেড়েছে। এ বিষয়টিই মূলত তরুণদের মাঝে বেকারত্ব কমার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে।
২০২৩ সালে তরুণদের মাঝে বেকারত্বের হার কমে তা কোভিড-পূর্বের অবস্থায় ফিরে গেছে, কিংবা বেশির ভাগ ক্ষেত্রে তার চেয়েও নিচে নেমেছে বলে দাবি সংস্থাটির। তবে সব উপ-অঞ্চলের পরিস্থিতি একই নয়।
২০২৩ সালে আরব দেশগুলো, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তরুণদের মাঝে বেকারত্বের হার ২০১৯ সালের চেয়ে বেশি ছিলো বলে আইএলওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃষ্টি ও ভূমিধসে জেরবার ভারতের বিভিন্ন অঞ্চল