মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ভোলাডুবা বিলে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের ভোলাডুবা বিলে সকালে নৌকা নিয়ে মাছ ধরতে যান কয়েকজন জেলে। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতে আলী আকবর ও কাঞ্চন মিয়া নামের দুই জেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর