শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তের আগুনে দুই মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৮:০৭ পিএম

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর চুয়াডাঙ্গা ও বরগুনায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে তাদের মৃত্যু হয়। এর আগে পাঁচ আগস্ট তারা দগ্ধ হন।

তারা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (৩০)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। 

অপরজন হলেন- যশোরের চৌগাছা উপজেলার আফরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল-আমিন (২৭)। তিনি পেশায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। আহত হওয়ার সময় তিনি বরগুনার আমতলীতে কর্মরত ছিলেন।

উজ্জ্বলের স্ত্রী শিলু আক্তার জানান, স্বামী পাঁচ আগস্ট সন্ধ্যায় কাজ থেকে বাসায় আসেন। পরে মুক্তারপুর মোল্লাবাজারে চা পান করতে যান। শেখ হাসিনার পদত্যাগের ওই দিন বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে আগুন দেওয়া হয়। এসময় ওই দোকানে বসে ছিলেন উজ্জ্বলসহ এলাকার বেশ কিছু লোকজন। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে উজ্জ্বলসহ আরও কয়েকজন গুরুতর আহত ও দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেকের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শরীরের ৬৬ শতাংশ দগ্ধ নিয়ে তিনি ভোর সাড়ে ছয়টায় মারা যান।

এদিকে আল-আমিনের খালাতো ভাই আবু সাঈদ জানান, বরগুনার আমতলীতে রেনেটা ফার্মাসিটিক্যালসে বিক্রয় প্রতিনিধির চাকরি করতেন আল-আমিন। থাকতেন আমতলীতে। গত পাঁচ আগস্ট কাজ শেষে তিনি সেখানকার বাসার দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে বাসার নিচ তলায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তর। আগুন ওই ভবনে ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা আল-আমিনসহ তার কয়েকজন সহকর্মী দগ্ধ হয়। সেখান থেকে তারা দগ্ধ অবস্থায় দ্বিতীয় তলা থেকে লাফিয়ে রাস্তায় পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয়  বরিশাল শেরেবাংলা মেডিক্যালে নিয়ে যান। পরদিন ছয় আগস্ট তাকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার শরীরের ৩৬ শতাংশ দগ্ধ ছিল। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় আইসিইউতে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

একাত্তর/এসি
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর