থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১২:০৭ পিএম

নোয়াখালীর সেনবাগে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ মনির আহম্মদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আহমেদপুর গ্রামের মো. হানিফের ছেলে। 

নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গত ৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগসহ সরকারি অস্ত্র-গুলি লুটপাট করে। লুট হওয়া অস্ত্র-গুলি যাতে সন্ত্রাসী কাজে ব্যবহৃত না হয় সেই বিষয়ে থানা পুলিশ সতর্ক অবস্থান নেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সেনবাগ থানা পুলিশ জানতে পারে, মতি মিয়ার হাট এলাকার জনৈক হানিফ মিয়ার ছেলে মনিরের কাছে একটি অত্যাধুনিক পিস্তল আছে। সে অস্ত্রটি সন্ত্রাসীদের কাছে বিক্রির চেষ্টা করছে। 

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে সেনবাগ থানা পুলিশের একটি টিম রাত আনুমানিক সোয়া ৯টার দিকে মনিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় মনিরকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা একটি সেমি অটোমেটিক ৭.৬২ মিমি পিস্তল উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানান যে, তার প্রতিবেশী ও আত্মীয় কাইয়ুম অস্ত্রটি বিক্রি করার জন্য তার কাছে রেখেছেন। অস্ত্রটি ঢাকা মেট্রোপলিটন এলাকাধীন থানা থেকে লুট করা হয়েছিলো। অস্ত্র লুটের ঘটনায় কাইয়ুম সরাসরি অংশগ্রহণ করেন। 

এ ঘটনায় সেনবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক কাইয়ুমকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

আরবিএস
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর