নোয়াখালীতে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু ঢামেকে

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৮:০৩ পিএম

নোয়াখালীতে সহিংসতায় গুলিবিদ্ধ যুবক মৃত্যু হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হন তিনি।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মো. আসিফ (২৬) নামের ওই যুবকের মৃত্যু হয় ১৫ আগস্ট রাতে।

আসিফ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের মোরশেদ আলমের ছেলে। তিনি গত ৫ আগস্ট সহিংসতার সময় নোয়াখালীর সোনাইমুড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন।

পরে তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহামেদ জানান, ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে।
রাজধানীর শাহবাগ থানাধীন কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর