তুরস্কের পার্লামেন্টে তুলকালাম, এমপিদের মারামারি 

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

তুরস্কের পার্লামেন্টে মারামারিতে জড়িয়ে পড়েছেন দেশটির আইনপ্রণেতারা। শুক্রবার পার্লামেন্টে এমপিদের এ মারামারিতে লিপ্ত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

অধিবেশন চলাকালীন প্রায় ৩০ মিনিট ধরে চলে এই মারামারি। এতে অন্তত দুইজন আইনপ্রণেতা আহত হয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে অধিবেশন ৪৫ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করা হয়। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবারের পার্লামেন্ট অধিবেশনে এক বিরোধী নেতার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তোলপাড়। সেখান থেকেই মারামারির সূত্রপাত। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিও।

কারাগারে বন্দি বিরোধী রাজনীতিবিদ ক্যান আতালে ও তার চেম্বারে প্রত্যাবর্তন নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের ওই অধিবেশন ডাকা হয়েছিল।

ওই অধিবেশন চলাকালীন ওয়ার্কার্স পার্টি অব তুর্কির (টিআইপি) নেতা আহমেত সিক কথা বলছিলেন। সেসময় ক্ষমতাসীন একে পার্টির এমপি আলপায় ওজালান তাকে বাধা দিতে গেলে শুরু হয় হাতাহাতি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখা যায়, সিককে ক্ষমতাসীন দলের অনেকে ঘুষি মারছেন। সেসময় বিরোধী দলের নেতারাও সেখানে ছুটে আসেন এবং সরকারদলীয় এমপিদের সাথে হাতাহাতিতে জড়ান। 

 

একাত্তর/জো
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর