পুলিশ তদন্ত কেন্দ্র ভাঙচুর, উড়লো সর্বহারাদের পতাকা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৪:৪৪ পিএম

মাদারীপুরে একটি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় অস্ত্রের মুখে দুই নৈশপ্রহরীকে জিম্মি করে মারধরও করেছে দুর্বৃত্তরা। পরে তারা তদন্ত কেন্দ্রটির পাশের একটি গাছে সর্বহারাদের পতাকা টানিয়ে গেছে।

শনিবার ভোরে জেলার সদর উপজেলার আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে সদর থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে ওই কেন্দ্রের সব অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেওয়া হয়। ভোরে পূর্ব বাংলা সর্বহারা পার্টির একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও মারধর করে। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সমানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে চলে যায়। 

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, তাদের ধরতে তৎপরতা শুরু হয়েছে। তবে এখনও কাউকে আটক করা যায় নাই।

একাত্তর/এসি
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর