আর জি করের আশপাশে সাতদিন জমায়েতে নিষেধাজ্ঞা

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:৫৪ এএম

ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। ১৮ আগস্ট অর্থাৎ শনিবার থেকে ২৪ আগস্ট, পরের সপ্তাহের শনিবার পর্যন্ত পাঁচ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না।

শনিবার রাতে এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (সাবেক ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) মেনে এই নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশ।  

আর জি করের আশপাশের এলাকা বলতে ঠিক কোন কোন এলাকা, তা নির্দিষ্টও করে দেয়া হয়েছে। শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

লালবাজার থানা জানিয়েছে, শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে— বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়।

এর আগে গত সপ্তাহে আর জি কর মেডিকেল কলেজে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে।   

এ ঘটনার প্রতিবাদে গত বুধবার মধ্যরাতে ‘মেয়েদের রাত দখল’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের নারীরা।

পুলিশের অভিযোগ, ওই কর্মসূচির মাঝেই আর জি কর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয়। জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমেও চলে ভাঙচুর।  

পুলিশ বলছে, বুধবার রাতের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারির এই পদক্ষেপ। ওই এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েতে কোনোভাবে শান্তি বিঘ্নিত হচ্ছে বলে মনে করলেই পুলিশ ব্যবস্থা নেবে।

আরবিএস
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর