অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র পুনরুদ্ধারে সমর্থনের আশ্বাস দিলেন জাতিসংঘ মহাসচিব

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০২:০২ পিএম

বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ আশ্বাস দেন বলে বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকে স্বাগত জানান।

আন্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময়ে জাতিসংঘ একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াসকে পূর্ণ সমর্থন দেয় এবং এ লক্ষ্যে আপনার সরকারের সাথে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কোনো সহায়তা চাওয়া হলে আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমেসহ তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বার্তায় বলা হয়েছে, এই ক্রান্তিকালে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথরেখা পরিকল্পনায় আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্ব বহন করবে। 

'আমার আশা, আপনার সরকার যুবসমাজ ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং জাতিগত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর বিবেচনায় নেওয়াসহ একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বন করবে,' বলেন গুতেরেস। 

জাতিসংঘ মহাসচিব সকল নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা প্রকাশ করেন।

তিনি বলেন, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিতে আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি।

আরবি
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর