ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৮:০৩ পিএম

নারায়ণগঞ্জে মানহানি মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এই পরোয়ানা জারি করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বাদী ও আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০২২ সালে আমি ডা. মুরাদ হাসান এবং উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করি। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একটি সাক্ষাৎকারে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছিলেন। সেই মামলাটি আদালত আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছিল।

তিনি আরও বলেন, ডিবি পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আদালত শুনানির পর সন্তুষ্ট হয়ে ডা. মুরাদ হাসান ও মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

এর আগে, ২০২১ সালের ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার আবেদন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক একেএম ওমর ফারুক।

এআর
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের নামে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলাটি দাখিল করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন আদালত।বৃহষ্পতিবার(২৩...
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের নামে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়েছে।বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা...
রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলালের নামে করা বিএনপি নেতার আবেদন মামলা হিসেবে গণ্য না করে খারিজ করে দিয়েছেন আদালত।সোমবার (১৩ ডিসেম্বর)...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর