ডা. মুরাদ ও নাহিদের বিরুদ্ধে আবারও মামলার আবেদন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৩:৪১ পিএম

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের নামে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক দোলন বাদী হয়ে মামলার আবেদনটি করেছেন

মামলার আবেদনে বাদী অভিযোগ করেছেন, ১ ডিসেম্বর ফেসবুকে এক সাক্ষাতকারে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা কোনো নারীর জন্য মর্যাদা ও মানহানিকর।

অন্যদিকে দ্বিতীয় আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ এই বক্তব্য ধারণ করে ইউটিউবে আপলোড করায় তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। এ কারণে ক্ষুব্ধ হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন দাখিল করা হয়েছে অভিযোগে উল্লেখ করা হয়। আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর বাদির জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।

আরও পড়ুন: পরিত্যাক্ত ব্যাগে মিললো পাঁচকোটি টাকা মূল্যের দুর্লভ মূর্তি

বাদি অ্যাডভোকেট রবিউল হক দোলন বলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে জিয়া পরিবারের প্রতি এমন বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে মামলার আবেদন করেছি। এসব মন্তব্য অত্যন্ত অপমানজনক, মানহানিকর ও নারীবিদ্বেষী।

মামলার আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাসান শরীফ জানান, ১৮৬০ সালের পেনাল কোড ১৫৩-ক/৫০৫-ক/৫০৯ ধারায় মানহানি ও শ্লীলতাহানির অপরাধে মামলার আবেদন করা হয়েছে। এমনকি বিচারক বাদির জবানবন্দি নিয়েছেন এবং পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।


একাত্তর/টিএ

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর