দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি জানালো সরকার

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৬:৫৪ পিএম

বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষদের নগদ টাকা, চাল ও শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনী টিম জেলায় জেলায় উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ‌

বৃহস্পতিবার সকাল ১০টায় বন্যার সার্বিক পরিস্থিতি জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

বন্যা আক্রান্ত জেলাসমূহের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

গত ২০ আগস্ট ২০২৪ তারিখ থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির তথ্য:

- বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৬টি (কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার);
- ৪৩ উপজেলা বন্যা প্লাবিত;
- ৬ জেলায় মোট ১,৮৯,৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
- ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭,৯৬,২৪৮ জন।
- বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় ১ (এক) জনের মৃত্যু হয়েছে।
- পানিবন্দি/ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের মোট ১,৩৫৯ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ১৭,৮৮২ জন লোক এবং ৩,৪৮৬টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে।
- জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৩০৯টি মেডিকেল টিম চালু রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রীর বিবরণ:

বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে এক সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নাম্বারটি চালু রয়েছে।

ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করা হয়েছে। এছাড়া ১টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবিসহ আরও নৌযান আনানো হচ্ছে।


বন্যা সম্পর্কিত জেলাভিত্তিক তথ্য:

ফেনী

বন্যায় ফেনী জেলার ৬টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

- পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় ৩ লক্ষ;
- বন্যার পানিতে ডুবে ১(এক) জনের মৃত্যু;
- আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৭৮টি;
- আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা ২০,০০০ জন;
- মেডিকেল টিম চালু ৭৬ টি;
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ টাকা ৪২,০০,০০০/-, ত্রাণ কার্য (চাল) ১,৪০০ মেঃটন ও শুকনা খাবার ৩,০০০ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

কুমিল্লা

বন্যায় কুমিল্লা জেলার ১১টি উপজেলার ৬৪টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।

- দুর্যোগ কবলিত জনসংখ্যা ৪৭,৭৭০ জন;
- আশ্রয়কেন্দ্রের সংখ্যা ৫৮৭টি;
- আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা ৩৯২ জন;
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ টাকা ২৫,০০,০০০/-, ত্রাণ কার্য (চাল) ১,৬০০ মেঃটন বরাদ্দ দেওয়া হয়েছে।

নোয়াখালী

বন্যায় নোয়াখালী জেলার ৮টি উপজেলার ৮৬টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।

- পানিবন্দি পরিবার সংখ্যা ১,২১,২০০ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১২,০২,০০০ জন;
- আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৩৪৫টি;
- আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা ৭,৭৫৩ জন ও আশ্রিত গবাদি পশুর সংখ্যা ১৭৯৫টি;
- মেডিকেল টিম চালু ৮৮টি;
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ টাকা ২৫,০০,০০০/-, ত্রাণ কার্য (চাল) ১,৬০০ মেঃটন বরাদ্দ দেওয়া হয়েছে

চট্টগ্রাম

বন্যায় চট্টগ্রাম জেলার ৩টি উপজেলা ক্ষতিগ্রস্থ হয়েছে।

- পানিবন্দি পরিবার সংখ্যা ২০,১৭৫ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৯৫,৯০০ জন;
- আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ২৩২টি;
- আশ্রয়কেন্দ্রে এখনও কেউ আশ্রয় গ্রহণ করেনি;
- মেডিকেল টিম চালু ১২৭ টি;
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ টাকা ১৫,০০,০০০/-, ত্রাণ কার্য (চাল) ১,৬০০ মেঃটন বরাদ্দ দেওয়া হয়েছে।

মৌলভীবাজার

বন্যায় মৌলভীবাজার জেলার ৬টি উপজেলার ৩৫টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।

- পানিবন্দি পরিবার সংখ্যা ১২,৯৬৬ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৬১,৬৬০ জন;
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ টাকা ১০,০০,০০০/-, ত্রাণ কার্য (চাল) ১,৮৫০ মেঃটন ও শুকনা খাবার ১,০০০ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি

বন্যায় খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ক্ষতিগ্রস্থ হয়েছে।

- পানিবন্দি পরিবার সংখ্যা ১৫,৪২২ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৮৭,৭১৮ জন;
- আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ১১৭টি;
- আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ৭,২৭৭ জন এবং আশ্রিত গবাদি পশুর সংখ্যা ১,৬৯১টি;
- মেডিকেল টিম চালু ১৮ টি;
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ত্রাণ কার্য (চাল) ৮০০ মেঃটন বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
দেশে চলমান বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় আক্রান্ত হয়েছেন ছয় লাখের বেশি মানুষ।
দেশের প্রধান নদ-নদীর পানি পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনে নদ-নদীর পানি এখনও বিপদসীমার ওপর...
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নতুন করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর