কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লাখো মানুষ

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৬:৫৪ পিএম

ভারত থেকে উজান থেকে নেমে আসা নদীর পানিতে ক্রমেই ফুঁসে উঠেছে কুমিল্লার গোমতী নদী। সেই সঙ্গে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট পানির তোড়ে কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ জানিয়েছেন,কুমিল্লার গোমতীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার সকাল থেকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশিরভাগ এলাকায় লাখ-লাখ মানুষ এখন পানিবন্দি।বেশিরভাগ গ্রামীণ সড়ক ও ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে।উঁচু জমিতে করা আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ।

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডাকাতিয়া নদীর পানিও বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া-চিওড়া ও বক্সগঞ্জ-গুনবতী আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় নৌকায় করে বন্যার্ত মানুষকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও বেশির ভাগ মানুষ এখনো পানিবন্দি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন,টানা বৃষ্টির ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বুধবার সকাল থেকে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে। সারাদিন ভারি বর্ষণের ফলে আরো অবনতির আশঙ্কায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন,গোমতীর স্রোতে কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারে স্থানীয়ভাবে কাঠ ও স্টিল দিয়ে করা সেতুটি ভেঙে গেছে।৪০ বছরে গোমতীর এত স্রোত দেখেনি মানুষ।বুড়িচং বাবুবাজার এলাকায় নদীর পানি প্রায় পাড় ছুঁই ছুঁই।কোথাও পানি বাঁধ উপচেপড়ার মতো অবস্থা।

স্থানীয়রা সারারাত বাঁধের বিভিন্ন অংশ মেরামত করেছে।বাঁধ যাতে ভেঙে না যায়, তার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।তারা জানাচ্ছেন, পানির তোড় বেশি থাকায় তাদের বেগ পেতে হচ্ছে।তবে তারা ঘুম হারাম করে বাঁধ রক্ষায় কাজ করছেন। কারণ,বাঁধ ডুবে গেলে ক্ষতিগ্রস্ত হবে গোমতী পাড়ের লাখো মানুষ।বড় ধরনের দুর্যোগ নেমে আসবে গোমতী পারের জনপদে।

বিবিসি বাংলা জানিয়েছে,কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গ্রামগুলোতে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।এসব গ্রামের কোথাও হাঁটু পানি, কোথাও আবার বুক অবধি পানি উঠে গেছে।ওই উপজেলার নালগড় গ্রামের শত শত মানুষ ভিটেমাটি ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন।

এআর
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর