রাজনীতিতে ফিরলো জামায়াত-শিবির, নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০২:৪১ পিএম

জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানা গেছে।

বুধবার জামায়াতের আইনজীবী শিশির মনির একাত্তরকে জানান, সরকার জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে। আজই প্রজ্ঞাপন জারি হবে। ফলে দলটির রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

তিনি আরও জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিলের পুনরায় শুনানির আবেদন করা হবে।

এর আগে এক আগস্ট দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। চার দিনের ব্যবধানে পাঁচ আগস্ট আন্দোলনের মুখে পতন ঘটে তৎকালীন ক্ষমতাসীনদের। 

এক আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে বলা হয়েছিলো, দলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ি। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ে বলা হয়, উচ্চ আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। তাছাড়া সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হলো।

এদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া শুরু হয়। আবেদন করে বৈধতা ফিরে পেতে। 

অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সূত্রের বরাতে একটি দৈনিক পত্রিকা জানিয়েছে,  মঙ্গলবার জামায়াত ও শিবিরের আলাদা আবেদনের শুনানি হয়েছে। এতে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত হয়। তবে কখন, কোথায় এ শুনানি হয়েছে, তা জানা যায়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত নিয়ে জামায়াত-শিবিরের বৈধতা ফিরিয়ে দেওয়ার ফাইল বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তের পর গেজেট প্রকাশিত হবে বলেও জানায় পত্রিকাটি। 

এর আগে ২৯ জুলাই গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ১৪ দলের নেতারা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে।

একাত্তর/এসি
নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আতাউর রহমান বাচ্চুকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত ইসলামী অতিতেও ফ্যাসিস্টের সাথে আঁতাত করেছে, এখনও তাদের ব্যবহারে ফ্যাসিস্ট আচরণ ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর