এস আলম গ্রুপের সম্পদ না কেনার পরামর্শ গভর্নরের

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৩:২৭ পিএম

ব্যাংক লুটপাটে জড়িত আলোচিত চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কোনো সম্পদ না কেনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গভর্নর বলেছেন, বিতর্কিত এস আলম গ্রুপ বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের টাকা লুট করে যে সহায় সম্পত্তি গড়েছে তা এখন গোপনে বিক্রি করতে চাচ্ছে। সেই সম্পত্তি কোনো সচেতন মানুষের কেনা উচিত হবে না। এস আলমের কোনো সম্পত্তি কিনে বিপদে পড়লে তার দায় সরকার নেবে না।

বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর আরও বলেন, এস আলমের সম্পত্তি বিক্রি করে আমরা গ্রাহকদের তথা আমানতকারীদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, শোনা যাচ্ছে বাজেয়াপ্ত হওয়ার ভয়ে গোপনে সম্পদ বিক্রি করে দিচ্ছে এস আলম গ্রুপ। আইনি জটিলতার কারণে এখনি হস্তক্ষেপ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। তবে শিগগিরই আইনি উপায় খুঁজে বের করা হবে। তাই সর্বসাধারণকে সাবধান করা হচ্ছে, এস আলম গ্রুপের সম্পদ কেউ কিনবেন না। সাংবাদিকদের মাধ্যমে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। এসব সম্পদ জনগণের। এখানে কেউ হাত দেবেন না।

আমানতকারী এস আলমের নিয়ন্ত্রণ থাকা ব্যাংকে আমানত রেখেছে তাদের উদ্দেশে আহসান এইচ মনসুর বলেন, আপনারা ধৈর্য ধরুন, এক সাথে টাকা তুলতে যাবেন না। এক সাথে টাকা তুলতে গেলে টাকা পাবেন না। কোনো আমানতকারীর টাকা নষ্ট হবে না। আমরা টাকা দেওয়ার চেষ্টা করবো। তবে টাকা ছাপিয়ে আপনাদের দেব না। আপনাদের টাকা যতটুকু দরকার ছিল, ততটুকু তুলুন। আপনাদের সবার টাকা ফেরত দেওয়া হবে।

আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত সাইফুল আলমের বিরুদ্ধে ব্যাংক দখল, ঋণের নামে অর্থ লোপাট এবং অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে।

গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা আপাতত সরকার তথা জনগণের। যে বোর্ড দেয়া হয়েছে তারা যেন সঠিকভাবে কাজ করে এবং কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে বোর্ড পরিবর্তন করা হবে।

রাজনৈতিক সংস্কার না হলে ব্যাংক খাতেও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না বলে জানান গভর্নর।

মূল্যস্ফীতি কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক কী করবে সে বিষয়ে তিনি বলেন, দেশে এখন বন্যা দুর্যোগ চলছে। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে। এক্সচেঞ্জ রেট ধরে রাখার চেষ্টা করছি। এটা হলে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে। আমরা বিজনেস কমিউনিটির সঙ্গে যোগাযোগ করে মনিটরিং ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছি।

রিজার্ভ প্রসঙ্গে গভর্নর বলেন, ‌রিজার্ভ আর কমবে না, বরং বাড়ার সম্ভাবনা আছে। আমরা আর ডলার বিক্রি করছি না। আমাদের লক্ষ্য হলো রিজার্ভ ঠিক রেখে আমদানি-রপ্তানির স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখা। আমাদের এজেন্ডা হলো সামনের দিকে তাকানো। এখানে সুশাসনের অভাব ছিলো। সেটি কীভাবে উদ্ধার করা যায় আমরা ভাবছি।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করেছিলো এস আলম গ্রুপ। ব্যাংকটির ঋণের অন্তত এক-তৃতীয়াংশ বা ৫০ হাজার কোটি টাকাই এই গ্রুপের কাছে। ওই বছরের অক্টোবরে অনেকটা একই কায়দায় সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় গ্রুপটি। ব্যাংকটি থেকে প্রায় ১৫ হাজার কোটি টাকা নিয়েছে তারা।

এই দুটিসহ আরও কয়েকটি ব্যাংক সম্প্রতি এস আলমের প্রভাব মুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ওই সব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালক নিয়োগ করেছে।

এস আলম গ্রু‌প ও তা‌দের স্বার্থসং‌শ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংকের লেন‌দেন ঋণ স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেএসএইচ
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর