গো হারা হারলো নেপাল, সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম

একদিকে সাফ অনূর্ধ্ব-২০ জয়ের হাতছানি, অন্যদিকে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ; বাংলাদেশের সামনে আজ এতো কিছুর মধ্যে পড়ে গিয়েছিল স্বাগতিক নেপাল। অবশেষে বাংলার যুবাদের সেই জয়ের ক্ষুধার সামনে গো হারা হারলো স্বাগতিকরা। দর্শক গ্যালারি স্তব্ধ করে দিয়ে ৪-১ ব্যবধানে প্রথমবারের মতো এই শিরোপা জিতলো বাংলার তরুণরা।

বুধবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথম লিড নেয় বাংলাদেশ। ফরোয়ার্ড মিরাজুল ইসলাম দুর্দান্ত এক ফ্রি কিকে লক্ষ্য ভেদ করে। 

দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের পায়েই আসাতে শুরু করে শিরোপার গন্ধ। ৫৫ মিনিটে বাংলাদেশ লিড পায় ২-০ তে।  

৭০ মিনিটে দলকে আরও এগিয়ে নেন রাব্বি। ৮১ মিনিটে রাম থাপার ক্রসে আসিফ ফ্লাইট মিস করলে সামির তামাং হেডে গোল করে ব্যবধান কমান। ১০ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। ওই সময়ে ষষ্ঠ মিনিটে এক হালি পূরণ করে বাংলাদেশ।

এনিয়ে সাফের বয়সভিত্তিক আসরে বাংলাদেশের দুটি শিরোপা এলো। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ আসরে সিলেটে ট্রফি জিতেছিল সাদউদ্দিনরা। আর আজ কাঠমান্ডুতে রচিত হলো নতুন ইতিহাস। এছাড়া কাঠমান্ডুর মাঠ বাংলাদেশের জন্য পয়মন্ত। ১৯৯৯ সাফ ফুটবল (এস এ গেমস), ২০২২ সালে মেয়েদের সাফের শিরোপা এসেছিল। মাঝে নারীদের বয়সভিত্তিক আসরের শিরোপা ঘরে ওঠে।

একাত্তর/এসি
ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক শহরগুলো যখন বিশ্ববাসীর নজর কাড়তে মরিয়া, তখন কানাডার ভ্যাঙ্কুভার শহর এক মাস্টারস্ট্রোক খেলল! শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক বা পরিচিত প্রতীক ‘সায়েন্স ওয়ার্ল্ড’-এর...
ব্রাজিল দলের ডাগআউটে কার্লো আনচেলত্তির আসা মানেই এক নতুন ট্যাকটিক্যাল বিপ্লবের আভাস। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড মনে করছেন, ব্রাজিলের মূল সমস্যা প্রতিভার অভাব নয়, বরং...
চলতি বছরের গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। তিন দশকের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফিরে আসায় আলোচনায় উঠে এসেছে ১৯৯৪ সালের...
ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র এবং তাঁরই এক সময়ের আইডল রবিনহোর ছেলের মধ্যকার অনাকাঙ্ক্ষিত এক লড়াই নিয়ে এখন তোলপাড় ফুটবল বিশ্ব। ট্রেইনিং গ্রাউন্ডের সেই চড়কাণ্ডের পর অবশেষে...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর