'বাংলাদেশ' করতে চাইলে দিল্লির চেয়ার টলমল করে দেব: মমতা

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:১৩ পিএম

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তুলে বিরোধীদের হুঁশিয়ার করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির উদ্দেশে তিনি বলেছেন, তার রাজ্যকে বাংলাদেশ করতে চাইলে দিল্লির মসনদ নাড়িযে দেবেন।

বুধবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশে মমতা বলেন, বাংলাদেশ করতে চাইলে, আমরা দিল্লির চেয়ার টলমল করে দেব।

তিনি বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালবাসি, ওরা আমাদের মত কথা বলে। ওদের সংস্কৃতি, আর আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারত আলাদা রাষ্ট্র।

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযান এবং তাতে বিজেপির ইন্ধন থাকার অভিযোগসহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে মমতা বলেন, মোদী বাবু, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না। উত্তর-পূর্ব ভারত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, দিল্লী থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।

বুধবার পশ্চিমবঙ্গে বিজেপির ডাকা বনধের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, আমরা বনধের রাজনীতি বিশ্বাস করি না। এটা কিসের বনধ? বনধ করতে হলে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বনধ করো।

মমতা আরও বলেন, আজকে জেনে শুনে বিজেপি বনধ ডেকেছে। কারণ ওদের লাশ চাই। আমরা বিচার চাই, শান্তি চাই, আমরা দোষী ব্যক্তির ফাঁসি চাই। আর ওরা দোষীদের যাতে ফাঁসি না হয়।

তার প্রশ্ন, এটা কি চেয়ার দখলের লড়াই? ক্ষমতা থাকলে ভোটে যাও। গুলি নয়, লাশ নয়। তোমরা কেন ধর্ষণের দোষীদের ফাঁসি দিচ্ছ না। কেন কঠোর আইন করা হচ্ছে না?

তার অভিযোগ, দেশ আজ জ্বলছে, কারণ মোদী সরকার কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। তাদের আইন খুবই দুর্বল। নারী নিরাপত্তায় কেন্দ্রের আইন একেবারেই শক্তিশালী নয়। আমি চাই চরম শাস্তি। আর এটা হলে সবকিছু থেমে যাবে।

আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরানোর আবেদন জানানোর পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে রাজ্য বিধানসভার অধিবেশন ডেকে সেখানে ধর্ষকের ফাঁসির স্বপক্ষে একটি বিল আনার কথা বলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা ‘নবান্ন অভিযানে’ আন্দোলনকারীদের হটাতে পুলিশকে লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ছুড়তে হয়। ছাত্র সমাজের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বুধবার ১২ ঘন্টার বনধ ডাকে বিজেপি।

এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় এই বনধকে সফল করতে রাস্তায় নামে বিজেপির কর্মী সমর্থকরা। আবার উল্টোদিকে রাস্তায় নামে তৃণমূলের কর্মী-সমর্থকরাও।

বনধে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে বিজেপিকর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।

কেএসএইচ
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর